তৃণমূল ছেড়ে সিপিএমে যোগদান শতাধিক কর্মী
কালনা:তৃণমূল কংগ্রেসের স্বজনপোষণ দিদি অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে দল ছেড়ে সিপিএমে যোগদান করলেন শতাধিক কর্মী। ঘটনাটি মন্তেশ্বর ব্লকের কুলুট গ্রামের। সোমবার সিপিএমের দলীয় কার্যালয় তৃণমূল ছেড়ে আসা কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন প্রাক্তন বিধায়ক সিপিএম নেতা মোহাম্মদ চৌধুরী হেদায়েতুল্লাহ। উপস্থিত ছিলেন সিপিএমের এরিয়া কমিটির সম্পাদক ওসমান গনি সরকার সহ অনেকে। সিপিএম নেতা মোহাম্মদ চৌধুরী হিদায়াতুল্লাহ জানিয়েছেন যে কেন্দ্রের বিজেপি সরকার জনবিরোধী নীতি নিয়ে চলছে আর বাংলার শাসক দল তৃণমূল ব্যাপক দুর্নীতি করে ক্ষমতায় টিকে আছে তাই আগামী দিন সিপিএম বাংলায় ফিরে আসবে তারা বিশ্বাস রাখেন তাই দলে দলে কর্মীসমর্থকরা বিপদ থেকে সঠিক পথে আসতে শুরু করেছে। দল ছেড়ে আসা কর্মীরা অভিযোগ করেছেন তৃণমূলে ব্যাপক দুর্নীতি তাই আমরা দল ছেড়ে প্রকৃত বাঁচার জন্য সিপিএম এ যোগদান করলাম।



