পূর্বস্থলী এক নম্বর ব্লক অফিসে একাধিক উন্নয়নমূলক কাজ দ্রুত করার জন্য রিভিউ মিটিং
শ্যামল রায়, পূর্বস্থলী:পূর্বস্থলী এক নম্বর ব্লক অফিসের কনফারেন্স হলে রিভিউ মিটিং অনুষ্ঠিত হয়। শনিবার রিভিউ মিটিং সম্পর্কে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ উপস্থিত ছিলেন। এই মিটিংয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল দ্রুত কালনা কাটোয়া রোড সংস্কার করে যানবাহন থেকে শুরু করে যাত্রীদের যাতায়াতের জন্য রাস্তা ভালো করতে হবে। এছাড়াও একশো দিনের কাজ যাতে স্থানীয় পরিযায়ী শ্রমিকরা সকলেই পেতে পারে তার জন্য দ্রুত আবেদনগুলো বাস্তবায়িত করতে হবে। এছাড়াও বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় যে সমস্ত বেহাল রাস্তা আছে দ্রুত সংস্কার করার সমস্ত প্রক্রিয়া শেষ করতে হবে। এখনো পর্যন্ত সরকারি প্রকল্পের সুযোগ-সুবিধা গ্রামের বহু মানুষ পায়নি তাদের নিয়ম অনুসারে দ্রুত প্রকল্পের সুযোগ-সুবিধা দেয়ার কথাও জানিয়ে দিয়েছেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। মন্ত্রী আরও জানিয়েছেন যে সরকারের উন্নয়নমুখী কাজ নিয়ে কোনোরকম গড়িমসি করা যাবেনা। দ্রুত মানুষের পাশে দাঁড়াতে হবে এবং কাজ করে দিতে হবে। তিনি জানিয়ে দিয়েছেন বিরোধীদের কাজ অপপ্রচার এবং মিথ্যে কথা বলে মানুষের মন জয় করার একটা প্রবণতা তৈরি হয়েছে এলাকায় এলাকায় কর্মীদের এবং স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে জানিয়ে দেন সরকারি তথ্য অনুযায়ী রিপোর্ট দিতে হবে এলাকার মানুষের কাছে এবং বহু কাজ হয়েছে এই বার্তাটা পৌঁছে দিতে হবে প্রত্যেক মানুষের কাছে। এদিন রিভিউ মিটিংয়ে উপস্থিত ছিলেন মহকুমাশাসক সুমন সৌরভ মহান্তি স্থানীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক নীতিশ বালা পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক পূর্ত দপ্তরের কর্মদক্ষ পরিমল দেবনাথ সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং বিভিন্ন বিভাগের আধিকারিকরা।



