জেলা
পূর্বস্থলী এক নম্বর ব্লক অফিসের শিশু উদ্যানে বৃক্ষরোপণ মন্ত্রীর
শ্যামল রায়, পূর্বস্থলী:শনিবার সাতসকালেই স্থানীয় বিধায়ক তথা রাজ্যের অন্যতম মন্ত্রী স্বপন দেবনাথ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হলো। এদিন পূর্বস্থলী এক নম্বর ব্লক অফিসের চত্বরে শিশু উদ্যান পার্কে সুপারি গাছ সহ নামি দামি গাছ লাগানো হয়। মন্ত্রী স্বপন দেবনাথ জানিয়েছেন যে আমরা গত একমাস ধরে এই ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছি বাশদহ বিল চাঁদের বিল সহ এই ধরনের শিশু উদ্যান পার্কে আশা রাস্তার দুপাশে অসমীয়া সুপারি গাছ সহ নামিদামি গাছ লাগাচ্ছি।আমফান ঝড়ে বহু নামী-দামী গাছ নষ্ট হয়ে গিয়েছে তাই বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে আমরা প্রকৃতির ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছি। পাশাপাশি অসমীয়া সুপারি ভালো ফলন দেয় এর ফলে বিক্রি করলে আমরা অন্যান্য উন্নয়নমূলক কাজ করতে পারবো।



