কর্মরত তরুণ ইঞ্জিনিয়ার মৃত্যু খুনের অভিযোগ দায়ের করেছে পরিবার
হলদিয়া অাইওসি তে কর্মরত তরুণ ইঞ্জিনিয়ার অমুজাক্ষ মাইতির অস্বাভাবিক মৃত্যু কাণ্ডে ময়নাতদন্তের প্রাথমিক পর্যবেক্ষণে বিষাক্ত স্বাদ ও গন্ধহীন ক্যামিকেল প্রয়োগে (অস্বাভাবিক রক্তক্ষরনের ফলে) হত্যার অভিযোগের ভিত্তি মজবুত হওয়ার পরে অপরাধীরা প্রমাণ মুছে ফেলার জন্য অম্বুজাক্ষের ফেসবুক অক্যাউন্ট অাজকেই অপসারণ করে দিয়েছে। অম্বুজাক্ষের মোবাইল থানায় জমা অাছে।ফেসবুক অ্যাকাউন্ট মুছে ফেলার জন্য পাসওয়ার্ড নম্বর জানা প্রয়োজন। বাড়ীর লোকের মোবাইল পাসওয়ার্ড নম্বর জানা ছিল না। তাহলে ঘনিষ্ঠ কেউ পাসওয়ার্ড জানত।মোবাইলে ফেসবুকে প্রমাণ লোপাটের জন্য এই সাইবার ক্রাইম সংঘটিত হয়েছে বলে পুলিশকে অভিযোগ জানিয়েছেন অম্বুজাক্ষের পিতা রথীন্দ্র প্রসাদ মাইতি।প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন বলেন সাইবার ক্রাইম থানাকে দিয়ে তদন্ত করালেই ধরা পড়ে যাবে অপরাধী কে? হত্যাকাণ্ডে ফেসবুক অ্যাকাউন্ট লোপাট করা বড় সূত্র হয়ে দাঁড়াবে বলে ওয়াকিবহাল মহলের খবর।



