জেলা

নদীয়ার নাকাশিপাড়া থানার বেথুয়াডহরির কাছে ম্যাটাডোর উল্টে মৃত্যু হল এক ব্যবসায়ীর জখম ৮ জন।


শ্যামল রায়, নবদ্বীপ:এক ঘোড়ার গাড়ি কে বাঁচাতে গিয়ে ম্যাটাডোর উল্টে গিয়ে মৃত্যু হল এক সানা ব্যবসায়ী মারাত্মকভাবে জখম হয়েছেন ৮ জন । আহতদের মধ্যে ৬ জনের অবস্থা মারাত্মক শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসা চলছে। বাকি দুজনের চিকিৎসা চলছে বেথুয়াডহরি গ্রামীণ হাসপাতালে। নাকাশীপাড়া থানা সূত্রে জানা গিয়েছে মৃত ছানা ব্যবসায়ীর নাম বিকাশ ঘোষ বয়স  ৪৮। বাড়ি মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়ায় ।ঘটনাটি ঘটেছে সোমবার সকালে বেথুয়া ডরি  ৩৪ নম্বর জাতীয় সড়কের টোলপ্লাজার কাছে।
জানা গিয়েছে যে এদিন কৃষ্ণনগর থেকে ৯ জন ছানা ব্যবসায়ী ম্যাটাডোর করে মুর্শিদাবাদে ফিরছিল। সকালে ৩৪ নম্বর জাতীয় সড়কের বেথুয়াডহরি টোল প্লাজার কাছে একটি ঘোড়ার গাড়ি কে বাঁচাতে গিয়ে পিছন থেকে দ্রুত গতিতে ছুটে আসা একটি লরি ধাক্কা মারে ম্যাটাডোর কে। লরির ধাক্কায় ঘটনাস্থলেই ম্যাটাডোর উল্টে যায় এবং এক ব্যক্তির ঘটনাস্থলেই মৃত্যু হয় ।জখয হয় ৮ জন। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় এবং ৬ জনের অবস্থা গুরুতর হওয়ায় শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায়। লরিটিকে পুলিশ ধরতে পারেনি।

Related Articles

Leave a Reply

Back to top button