জেলা

পূর্বস্থলী থানার যুবক বেড়াতে এসে অসভাবিক মৃত্যুর ঘটনা ঘটলো



মঙ্গলবার সকালে এক যুবকের মৃতদেহ উদ্ধার করলো পলাশীপাড়া থানার পুলিশ।
পুলিশ জানিয়েছে মৃত যুবকের নাম ফরিদ আলী শেখ।বয়স৩২। বাড়ি পূর্বস্থলী থানার পাঠান গ্রামে।পুলিশ সূত্রে এবং মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে যে সোমবার দুপুরে ফরিদ আলী বেড়াতে এসেছিল পলাশীপাড়া বড় নলদা গ্রামে। আত্মীয় বাড়িতে বেড়াতে এসে রাতের খাবার খেয়ে পাশের ঘরে সুমনের ব্যবস্থা করেছিল।ভোরবেলা ঘরের দরজা খুলতে দেরি করায় বাড়ির লোকেরা থানায় খবর দেয় পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে যুবকের। যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।এদিন মৃতদেহটি কৃষ্ণনগর শক্তিনগর হাসপাতাল এ ময়নাতদন্ত হয়।তারপর মৃতদেহটি তুলে দেয়া হয় পরিবারের হাতে। পূর্বস্থলী থেকে বেড়াতে এসে যুবকের মৃত্যু ঘিরে সকলেই হতবাক।

Related Articles

Leave a Reply

Back to top button