জেলা
কাটোয়া পৌরসভা কে অর্থ প্রদান
শ্যামল রায় ,পূর্ব বর্ধমান:বুধবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন কাটোয়া মহকুমা শাখার পক্ষ থেকে করোনা ভাইরাস প্রতিরোধে অর্থ তুলে দেয়া হয়েছে পৌরসভার প্রসাশক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় হাতে। কর্মচারী ফেডারেশন এর সম্পাদক আশীষ ঘোষ জানিয়েছেন যে আমরা এদিন করোনা তহবিলে ৫০০০১/- টাকার চেক তুলে দিয়েছি।পৌরসভার করোনা যোদ্ধাদের সুরক্ষা ও সরঞ্জাম প্রদান করার জন্য এই অর্থ আমরা দিয়েছি জানালেন সম্পাদক আশীষ ঘোষ। বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন আমরা চেষ্টা করছি করোনা প্রতিরোধে প্রচার এবং শখ রকম সরকারি বিধি নিষেধ মেনে চলার পক্ষে কাজ করে যাচ্ছি।



