কাটোয়া ২ নম্বর ব্লকে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান ২ শতাধিক পরিবার।
শ্যামল রায়, কাটোয়া:সোমবার এক বিশেষ অনুষ্ঠানের মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেস ছেড়ে আসা কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন বিজেপির জেলা সভাপতি গ্রামীণ কৃষ্ণ ঘোষ। কৃষ্ণগঞ্জ জানিয়েছেন যে গাজীপুর গ্রাম পঞ্চায়েত এলাকা দুই শতাধিক পরিবার আমাদের সরকারের উন্নয়নের শরিক হতে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আদর্শে অনুপ্রাণিত হয়ে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান। এদিন আমাদের পরিবার বিজেপি পরিবারের সদস্য ভুক্ত হয় আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই সমস্ত ছেড়ে আসা কর্মীরা এলাকায় এলাকায় সৈনিক হিসেবে কাজ করবেন বলে জানিয়ে দিয়েছেন।
এদিন কার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্দ্রজিৎ ঘোষ আনন্দ রায় এবং দুখিরাম রাজোয়ার সহ একাধিক নেতা। বিজেপি সভাপতি কৃষ্ণনগর জানিয়েছেন যে ইতিমধ্যে কালনা কাটোয়া মহকুমা জুড়ে ব্যাপক সদস্য সংগ্রহ চলছে আমাদের পরিবার বিজেপি পরিবারের কর্মসূচি অভিযানে। মানুষ শাসকদলের প্রতি অসন্তোষ প্রকাশ করে বিজেপিতে যোগদান করে দলকে শক্তিশালী করছেন। তবে আজ এই সমস্ত এলাকায় বিজেপি অনেকটা শক্তিশালী এবং আগামী দিন বিজেপি ক্ষমতাসীন হবে তিনি সম্পূর্ণভাবে আশা প্রকাশ করেছেন। তৃণমূল ছেড়ে আসা কর্মীদের দাবি তারা বিজেপির আদর্শে অনুপ্রাণিত হয়ে এলাকায় এলাকায় দলের হয়ে কাজ করবেন।



