পূর্বস্থলীর ২ নম্বর ব্লকের তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান কর্মীদের
শ্যামল রায় ,পূর্বস্থলী:তৃণমূলে ভাঙ্গন। প্রায় শতাধিক কর্মী সমর্থক তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন। রবিবার পূর্বস্থলীর 2 নম্বর ব্লকের উখড়া গ্রামে একটি সভা অনুষ্ঠিত হয় বিজেপির। এই সভাতে দল ছেড়ে আসা কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির জেলা সভাপতি কৃষ্ণ ঘোষ। উপস্থিত ছিলেন বিজেপির জেলা সম্পাদক বিধান ঘোষ সহ এলাকার নেতৃত্ব। বিজেপির জেলা সভাপতি কৃষ্ণনগর জানিয়েছেন যে প্রতিদিন সিপিএম তৃণমূল কংগ্রেস থেকে দলে দলে যোগদান করছেন আমাদের বিজেপিতে। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আদর্শের প্রতি অনুপ্রাণিত হয়ে এবং সরকারের একাধিক উন্নয়ন প্রকল্পের সৈনিক হবার জন্য তৃণমূল সিপিএম কংগ্রেস থেকে কর্মীরা দলে দলে বিজেপিতে যোগদান করছেন। দল ছেড়ে আসা কর্মীরা জানালেন যে রাজ্য সরকারের ব্যাপক দুর্নীতির বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাতে বিজেপিতে যোগদান করছি আগামী দিন বাংলায় বিজেপি আসবে এবং দলকে শক্তিশালী করার জন্য আমাদের যোগদান।



