কালনা মহকুমা সমুদ্রগড় -জালুইডাঙা এলাকায় ভাগীরথীকে গঙ্গার ভাঙন রোধে কাজ শুরু হলো
শ্যামল রায়, পূর্বস্থলী:ভাগীরথীর ভাঙ্গনরোধে রাজ্য সরকারের সেচ দফতরের উদ্যোগে ৪২ লক্ষ টাকার কাজ শুরু হলো। এই কাজ শুরু হতেই বড় বড় বাঁশের খাঁচা খেলতে শুরু করলো রবিবার দপ্তরের লোকজনেরা। এর ফলে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন এলাকার বাসিন্দারা।জানা গেছে দীর্ঘদিন ধরে সমুদ্রগড় নশরতপুর,জালুইডাঙা এলাকায় ব্যাপক ভাঙ্গন শুরু হয়েছে। এলাকার বাসিন্দাদের অভিযোগ ভাঙ্গনের কবলে বহু ঘরবাড়ি চাষ যোগ্য জমি স্কুল রাস্তাঘাট গঙ্গা গর্ভে বিলীন হয়ে গিয়েছে অথচ ভাঙ্গনরোধে মাঝেমধ্যে সরকারের তরফ থেকে ব্যবস্থা নিলেও চিরস্থায়ী ভাঙ্গন রোধে ব্যবস্থা হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই।
এর ফলে বহু পরিবার এলাকা ছেড়ে অন্য কোথাও গিয়ে বসবাস শুরু করেছেন। এলাকাবাসীর অভিযোগ আমাদের গ্রাম সংলগ্ন ব্যান্ডেল কাটোয়া রেল শাখা প্রবাহমান। রেল শাখা থেকে ঢিলছোড়া দূরত্বে গঙ্গার ভাঙন এসে গিয়েছে সরকারের দপ্তর এর তরফ থেকে যদি দ্রুত গঙ্গার ভাঙন রোধে ব্যবস্থা না নেয়া হয় তাহলে রেলপথ খুব তাড়াতাড়ি গঙ্গা গর্ভে বিলীন হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অনেকেই। ইতিমধ্যে রাজ্যের অন্যতম মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক স্বপন দেবনাথ এবং আধিকারিকরা এলাকা পরিদর্শন করেছেন এবং ভাঙ্গন রোধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়ে ছিলেন সেই মতে ৪২ লক্ষ টাকা সেচ দপ্তরে তরফ থেকে বরাদ্দ হয়েছে এবং কাজ শুরু হয়েছে।বাঁশের খাঁচা এবং বালির বস্তা দিয়ে ভাঙ্গন রোধে ব্যবস্থা নেওয়ার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন তবে এই ব্যবস্থা কতোদিন স্থায়ী হবে আতঙ্কিত এলাকার বাসিন্দারা চাইছে ভাঙ্গন রোধে চিরস্থায়ী বন্দোবস্ত।



