জেলা

বালুরঘাটে জেলা প্রশাসনিক ভবনের সামনে রাস্তা অবরোধ

প্রদীপ কুমার মাইতি:এসএসসি চাকরিপ্রার্থীদের জেলাশাসক দপ্তর চত্বর থেকে বের করে দেওয়া প্রতিবাদে বালুরঘাটে জেলা প্রশাসনিক ভবনের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল হবু শিক্ষকরা। এমনকি রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ শুরু করে এসএসসি চাকরিপ্রার্থীরা। যদিও পরে ডেপুটেশন দেওয়া পর পুলিশি আশ্বাসে অবস্থান অবরোধ তুলে নেন চাকরিপ্রার্থীরা। প্রসঙ্গত মঙ্গলবার দ্রুত শিক্ষক নিয়োগের দাবীতে জেলা শাসকের কাছে ডেপুটেশন কর্মসূচি ছিল দক্ষিণ দিনাজপুর জেলার এসএসসি চাকরিপ্রার্থীদের। ডেপুটেশন দেওয়ার জেলাশাসক দপ্তরে চত্বরে গেছিল আন্দোলনকারীরা। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে।

দ্রুত শিক্ষক নিয়োগের দাবিতে মঙ্গলবার জেলা শাসকের কাছে ডেপুটেশন দিল দক্ষিণ দিনাজপুরের এসএসসি চাকরিপ্রার্থীরা এদিন সকালে বালুরঘাট হাই স্কুল মাঠ থেকে মিছিল একটি মিছিল বের করা হয় মিছিল শেষে জেলা শাসকের কাছে ডেপুটেশন দেন তারা তাদের দাবি মানা না হলে আগামী দিনে তারা আরও বৃহত্তর আন্দোলনে নামবেন বলে সাফ জানিয়ে দিয়েছেন

Related Articles

Leave a Reply

Back to top button