জেলা
নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম কমাতে মিছিল
চাল ডাল আলু পেয়াজ সহ নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম কমাতে হবে, অবিলম্বে কৃষি বিল প্রত্যাহার, নতুন শিক্ষা নীতি বাতিল করা, রাজ্য জুড়ে খুন ধর্ষণের প্রতিবাদ সহ বিভিন্ন দাবিতে বহরমপুর শহর জুড়ে মিছিল করল এস ইউ সি আই কমিউনিস্ট। বৃহস্পতিবার দুপুরে বহরমপুর গ্রান্ট হল থেকে মিছিল শুরু হয়, এস ডি ও অফিসের দিকে যাওয়ার সময় টেকস্টাইল কলেজ মোড়ের কাছে ব্যারিকেড দিয়ে মিছিল আটকে দেয় পুলিশ। বাধ্য হয়ে সেখানেই অবস্থান বিক্ষোভ শুরু করে এস ইউ সি আই কমিউনিস্ট দলের সদস্যরা।



