কৃষি বিল এর সমর্থনে বাইক রেলি
প্রদীপ কুমার মাইতি:রবিবার সকাল ৯’টায় ভারতীয় জনতা পার্টির মোদি সরকারের কৃষি বিল এর সমর্থনে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে শ্রীরামপুরের শিমুলতলা থেকে ময়না বাকচা খিদিরপুর পর্যন্ত বাইক রেলি হয়।সমস্ত মন্ডলের পদাধিকারী শক্তি কেন্দ্রের প্রমুখগনদের উপস্থিতিতে এই রেলি হয়। এলাকার বুথ ভিত্তিক ১০ টি করে বাইক সহ একাধিক বাইকের মধ্য দিয়ে কয়েক হাজার কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।বিধানসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর কৃষিবিল সমর্থন মিছিল পূর্ব মেদিনীপুরকে যেন অতিরিক্ত অক্সিজেন যোগান দিল, এমনটাই মনে করে বিজেপি নেতৃংত্বরা। রাজ্যের বিভিন্ন প্রান্তে শাসকদল কৃষিবিলের বিরুদ্ধে লাগাতার প্রচার করে চলেছে, সে ক্ষেত্রে বিরোধীদের অপপ্রচারের বিরুদ্ধে পথে নামে বিজেপি। তাই পূর্ব মেদিনীপুরে পর পর দুদিন ধরে কৃষিবিল আইনের সমর্থনে মিছিল করে বিজেপি।



