পুনরায় সভাপতির পদে বসলেন দিবাকর জানা।। প্রায় সাত মাস পর শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতির পদে বসলেন দিবাকর জানা।
প্রদীপ কুমার মাইতি
গত ৬ ফেব্রুয়ারি কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের ভিতরে আধিকারিককে মারধরের ঘটনায় পর শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতি দিবাকর জানা কে পূর্ব মেদিনীপুর জেলার সভাপতি তথা সাংসদ শিশির অধিকারী দল থেকে সাসপেন্ড করেন। এবং সভাপতির পদ সহ কোলাঘাট থার্মাল পাওয়ার প্রজেক্টের শ্রমিক সংগঠনের পদ থেকে অব্যাহতি দেন। এরপর ৯ ফেব্রুয়ারি দিবাকর বাবু কোলাঘাট থানায় আন্ত্য সমপর্ন করলে তমলুক কোর্ট নির্দেশ এ হাজতবাস হয়। এবং পূর্ব মেদিনীপুর জেলাশাসকের নির্দেশে ১৭ ফেবুয়ারি তারিখে ভারপ্রাপ্ত সভাপতির পদে বসেন সোভা সাহু ।বেশ কয়েকদিন হাজতবাসের পেসার বন্ডে জামিন পান। দীর্ঘ সাত মাস কোন দলীয় কর্মসূচিতে যোগ দিতে দেখা যায়নি দিবাকর বাবু কে। এর পর আজ এলাকার অঞ্চল প্রধানের ও পঞ্চায়েত সমিতির সদস্য দের সম্মতিক্রমে আজ পুনরায় শহীদ মাতঙ্গিনী ব্লকে সভাপতি পদে বসেন দিবাকর জানা। যদিও আজ ভারপ্রাপ্ত সভাপতি শোভা সাউ কর্মদক্ষ জয় দেব বর্মন এবং শুভেন্দু অধিকারীর ঘোষণা অনুযায়ী শহীদ মাতঙ্গিনী ব্লকের অবজারভার তথা বল্লুক দুই নম্বর অঞ্চলের প্রধান শরৎ মেটা কে দেখা যায় নি। যদিও এখনও জেলা সভাপতি কিংবা দায়িত্বপ্রাপ্ত ব্লক সভাপতির প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দিবাকর বাবু জানান তিনি উকিল মারফৎ পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক ও মহকুমা শাসক লিখিত ভাবে জানান তিনি দায়িত্ব ভার নিতে চান। আজ সেই মতো সভাপতির পদে আবার বসেন। তবে আজ এই ঘটনা কে কেন্দ্র করে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য তমলুক ও কোলাঘাট থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।



