জেলা

পূর্ব মেদিনীপুরের এগরা পুলিশের দুর্ঘটনা রুখতে কড়া পদক্ষেপ পুলিশের।

 

রবিবার পূর্ব মেদিনীপুর জেলারর এগরা ট্রাফিক পুলিশের তরফে এগরা- কাঁথি রাজ্য সড়কের ডোমপুকুরের কাছে নাকা চেকিং করা হয়। এ দিন বিকেলে এগরা ট্রাফিক বিভাগের সার্জেন্ট প্রদীপ মজুমদারের নেতৃত্বে রাজ্য সড়কের উপরে নাকা চেকিং করা হয়েছিল। পুলিশ সূত্রের খবর, দুর্ঘটনা রুখতে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি গাড়ির গতিবেগ যাতে নিয়ন্ত্রণে থাকে, সেদিকেও জোর দেওয়া হয়েছে। সেইসঙ্গে রাস্তায় ‘স্পিডমেশিন’ বসিয়ে তল্লাশিও করা হয় এবং গাড়ির গতিবেগ নিয়ন্ত্রণ করা হয়। প্রসঙ্গত, গত শনিবার এগরা থানার ভবানীচক এলাকায় সুইফটডিজার ও মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছিলেন এক মোটরবাইক আরোহী। তারপর স্থানীয় এলাকার বাসিন্দারা তাঁকে উদ্ধার করে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন। রাতেই তাঁর মৃত্যু হয়। তবে পথ দুর্ঘটনা কি আদৌ কমবে? সেদিকেই তাকিয়ে এলাকাবাসী।

Related Articles

Leave a Reply

Back to top button