জেলা

অনুব্রত মন্ডলের সভাস্থলে হুলুস্থুল

রানা বৈদ্য ,সাঁইথিয়া:অনুব্রত মন্ডলের সামনে ব্লক সভাপতির বিরুদ্ধে মুখ খোলার কারনে ঘাড় ধাক্কা দিয়ে সভাস্থল থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠলো অন্যএক তৃণমূল কর্মীর বিরুদ্ধে।এর পর অনুব্রত মন্ডলের সামনেই সভাস্থলে হুলুস্থুল বেঁধে যায়।

এদিন সাঁইথিয়া ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে সাঁইথিয়ার হাইস্কুলে বুথ ভিত্তিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।ওই কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মন্ডল, বোলপুরের সাংসদ অসিত মাল,সাঁইথিয়া পুরসভার প্রশাসক বিপ্লব দত্ত, সাঁইথিয়া ব্লকের সভাপতি সাবের আলি খান!

সাঁইথিয়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি পিনাকীলাল দত্ত, দেবাশিষ সাহা, প্রধান তুষার মন্ডল, শান্তুনু রায় প্রমুখ।আজ বনগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মারকোলা গ্রামের বুথ সভাপতি শান্ত মন্ডলকে লোকসভা নির্বাচনে হারের কারন জানতে চান অনুব্রত মন্ডল।

সে সময় বুথ সভাপতি শান্ত মন্ডল বলেন,আমাদের সাংগঠনিক কিছু দূর্বলতা আছে।আমাদের ব্লক সভাপতি কখন কার হয়ে কথা বলেন সেটা আমরা জানি না।এছাড়াও বনগ্রাম অঞ্চলের সভাপতি কুবির মন্ডল মিটিং মিছিল করলে আমাদেরকে ডাকে না।সে সময় অনুব্রত মন্ডল শান্ত মন্ডলকে বলেন,আপনাদেরকে তো মাইক ধরে কিছু বলতে বারন করেছিলাম।

তার পরেও আপনি কেন মাইক এবং সংবাদমাধ্যমের সামনে এই সব বললেন।আপনার এটার জন্য কি দলের ক্ষতি হলোনা?।সংবাদমাধ্যম তো এখন আপনার দিকে তাক করে আছেন।এর পর বসতে বলা হয় ওই বুথ সভাপতিকে।তখন ওই বুথসভাপতিকে ধার ধরে সভাস্থল থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠে ব্লক সভাপতি সাবের আলি খানের ভাইপো মিন্টু খানের বিরুদ্ধে।

এর পরই ওই ঘটনার প্রতিবাদে সোচ্চার হন বনগ্রাম পঞ্চায়েতের প্রধান তুষার মন্ডল সহ বনগ্রাম পঞ্চায়েতের আরো অনেকে।পঞ্চায়েত প্রধান তুষার মন্ডল অনুব্রত মন্ডলকে অভিযোগ জানান।যদিও ওই বুথ সভাপতিকে ঘাড় ধরে বের করে দেওয়ার অভিযোগ অস্বীকার করেন মিন্টু খান।

তিনি বলেন,উনি আমার থেকে অনেক বড় মানুষ।উনার সাথে আমি এই রকম কোনো কিছুই করিনি।উনি মিথ্যা কথা বলছেন।এই বিষয়ে অনুব্রত মন্ডলের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন এমন কোনো ঘটনাই ঘটে নি।এখানে কোনো বিশৃঙ্খলা হয়নি।

একই কথা বলেন ব্লক সভাপতি সাবের আলি খান।তিনি বলেন, এখানে কোনো রকম কোনো কিছুই হয়নি।আপনার ভাইপোর বিরুদ্ধেই অভিযোগ এই বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন না কাউকেই বের করে দেওয়া হয়নি।যদি হয়ে থাকে এবং প্রমাণিত হয় তাহলে সেই বিষয়ে দল চিন্তাভাবনা করবে।

Related Articles

Back to top button