গ্রামের পাতায়

কৃষিজীবি পরিবারের সন্তান সৌগত গিরি সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা সাফল্য

এগরা-২ ব্লকের বিবেকানন্দ গ্রামপঞ্চায়েতে র নিমকবাড় গ্রামের কৃষিজীবি পরিবারের সন্তান সৌগত গিরি সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা(নীট-২০২০)য় ৭২০ নম্বরের মধ্যে ৬৩২ নম্বর প্রাপ্ত হয়ে সর্বভারতীয় মেধা তালিকায় ৭৯৩৭ স্হান অধিকার করেছেন। সৌগত গিরি বালিঘাই ফকির দাস হাইস্কুলে থেকে ৯৬ শতাংশ নম্বর পেয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন।

মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষার জন্য গতবছর থেকেই প্রস্তুতি নিয়ে চলেছিলেন। অবশেষে তাঁর স্বপ্ন পূরণ হলো। সৌগত গিরি র নীট-২০২০ পরীক্ষায় অভাবনীয় সাফল্যের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বালিঘাই ফকির দাস হাইস্কুলের প্রাক্তন সহকারী শিক্ষক তথা বনমালীচট্টা হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক মামুদ হোসেন।

প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন তার মেডিক্যাল কলেজে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য সর্বস্তরের মানুষ কে সাহায্য, সহানুভূতি ও সহযোগিতা করার অাবেদন জানিয়েছেন।

Related Articles

Back to top button