ধর্মনিরপেক্ষতা রক্ষার শপথ গ্রহণ করার লক্ষে যুব কনভেনশন
ডিওয়াইএফআই,দেশপ্রাণ লোকাল কমিটির উদ্যোগে অাজ অযোধ্যাপুরের বেসরকারি সভাগৃহে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে, কর্মসংস্থানের দাবীতে ও ধর্মনিরপেক্ষতা রক্ষার শপথ গ্রহণ করার লক্ষে যুব কনভেনশন অায়োজিত হয়। কনভেনশনের শুরুতে ডিওয়াইএফঅাই পতাকা উত্তোলন সহ শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের প্রয়াণে শোকজ্ঞাপন করা হয়।
যুব কনভেনশনের উদ্বোধন করেন ডিওয়াইএফঅাই কেন্দ্রীয় কমিটির সদস্য তথা বিধায়ক ইব্রাহিম অালি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডিওয়াইএফ অাই জেলা সভাপতি নাজির হোসেন, দেশপ্রাণ লোকার কমিটির অাহ্বায়ক তাপস মিশ্র, দিলীপ চন্দ, মানিক গারু প্রমুখ নেতৃবৃন্দ। যুব কনভেনশনে সভাপতিত্ব করেন জেলা যুব নেতৃত্ব মানিক গারু।
যুব কনভেনশনের সাফল্য কামনা করেন গণঅান্দোলনের রাজ্য নেতা হিমাংশু দাস, মামুদ হোসেন, সঞ্জিত দাস, কানাই মুখার্জি, সুতনু মাইতি, সেক ইউনুস উদ্দিন, অাশীষ গিরি, গৌতম প্রধান, শ্রীপতি মান্না, তরুণ মাইতি প্রমুখ নেতৃবৃন্দ। উদ্বোধক ডিওয়াইএফঅাই কেন্দ্রীয় নেতৃত্ব তথা বিধায়ক ইব্রাহিম অালি বলেন কেন্দ্রীয় ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির ফলশ্রুতিতে দেশ ও রাজ্যের অর্থনীতি অাজ দেউলিয়া।
কর্মসংস্থান সৃষ্টির পরিবর্তে কর্মসংকোচন অব্যাহত।বেকারত্ব ক্রমবর্ধমান। রাজ্যে শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য, স্বাস্থ্য পরিষেবা বেহাল, রাস্তাঘাটের ভগ্নদশা , যোগাযোগ ব্যবস্হা বিপর্যস্ত। খেলা,মেলা,মোচ্ছব, দানখয়রাত করতেই ব্যস্ত রাজ্য সরকার। কেন্দ্র ও রাজ্য সরকার প্রতিদ্বন্দ্বিতা মূলক মেরুকরণের রাজনীতি নিয়ে ব্যস্ত।
জেলা সভাপতি নাজির হোসেন দেশ ও রাজ্যের গভীর সঙ্কটের মোকাবিলায় যুবসমাজকে এগিয়ে অাসতে হবে। গণঅান্দোলনের নেতা তথা প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন বলেন দেশপ্রাণ ব্লকের অাজকের যুবসম্মেলনে যুবসম্প্রদায় উপস্থিতি ও উন্মাদনা অাগামীদিনে কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে অান্দোলন ও সংগ্রাম কে অারো জোরদার করবে।



