জেলা

সারদা সেবাশ্রমে প্রায় ২৫০টি পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিলেন

মেদিনীপুর সমন্বয় সংস্থা, মেদিনীপুর টাউন আঞ্চলিক ইউনিটের উদ্যোগে আজ ১৮ই অক্টোবর ২০২০ রবিবার ঝাড়গ্ৰাম জেলার একেবারে পশ্চিম প্রান্তে পুরুলিয়া ও ঝাড়খণ্ডের সীমান্তে বেলপাহাড়ী থানার বাঁশপাহাড়ী সংলগ্ন কাশমার রামকৃষ্ণ সারদা সেবাশ্রমে প্রায় ২৫০টি পরিবারের হাতে ত্রাণ সামগ্রী এবং আসন্ন দুর্গা পূজা উপলক্ষে নতুন বস্ত্র (শাড়ি) বিতরণ করা হয়।

এই অনুষ্ঠানে শতাধিক বস্ত্র দিয়ে সহযোগিতা করে বিশ্ববীনা-ফাউন্ডেশান ।
সেইসাথে রোটারি আই হাসপাতাল, মেদিনীপুর এর পরিচালনায় ও মেদিনীপুর টাউন আঞ্চলিক ইউনিটের ব্যবস্থাপনায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়।

এই শিবিরে ষাট(৬০) জন তাঁদের চক্ষু পরীক্ষা করান।এই দুইটি শিবিরের উদ্বোধন করেন বেলপাহাড়ীর ডি এস পি (অপারেশন) উত্তম চন্দ্র গরাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশপাহাড়ী আউট পোস্ট এর আই সি গোবর্ধন সাহু।

মেদিনীপুর সমন্বয় সংস্থার মেদিনীপুর টাউন আঞ্চলিক ইউনিটের পক্ষে সভাপতি মানিক চন্দ্র ঘাঁটা, সম্পাদক মৃত্যুঞ্জয় খাটুয়া, সহকারী সম্পাদক অমিতাভ দাস, কোষাধ্যক্ষ ডাঃ অরূপ কুমার দাস,কার্যনির্বাহী সমিতির সদস্য দেবী প্রসাদ নন্দী, সদস্যা সোনালী ঘাঁটা মহোদয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

রোটারি আই হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন অতীন্দ্র মাইতি,সুমিত মান্না,খোকন খাঁন। এছাড়া উপস্থিত ছিলেন রামকৃষ্ণ সারদা সেবাশ্রমের সম্পাদক স্বামী সুরেন্দ্রানন্দ জী মহারাজ, সহকারী সম্পাদক শিক্ষক প্রেমানন্দ মুর্মু ও বিভিন্ন সদস্য ও সদস্যাগণ।

Related Articles

Back to top button