জেলা

কৃষকদের পাশে বামপন্থীরা

দেশপ্রাণ ব্লক কৃষক সভা র অায়োজনে অাজ কাঁথি শহরের জুনপুট রাস্তা মোড়ের সুকুমার সেনগুপ্ত স্মৃতি ভবনে কেন্দ্রীয় সরকারের কৃষক ও কৃষি বিরোধী কালাকানুন বাতিলের দাবীতে ব্লক জুড়ে অান্দোলন -সংগ্রাম সংগঠিত করার লক্ষে অাজ কনভেনশন অায়োজিত হয়।

কৃষক কনভেনশনে সভাপতিত্ব করেন ব্লক কৃষক সভা র সভাপতি অাশীষ গিরি। বক্তব্য রাখেন ব্লক কৃষক সভা র সম্পাদক তরুণ মাইতি, মামুদ হোসেন, সঞ্জিত দাস, তাপস মিশ্র, চন্দন দাস, মজনু অালি শাহ,ঝন্টু মাইতি,শ্রীপতি মান্না, ব্যোমকেশ গিরি প্রমুখ নেতৃবৃন্দ। গণঅান্দোলনের নেতা মামুদ হোসেন বলেন দেশের কৃষি ও কৃষকদের অবস্থা অাজ বিপন্ন।

কৃষি ও কৃষক বিরোধী তিনটি কালাকানুনের মাধ্যমে কৃষক কে কর্পোরেট নির্ভর করে ইংরেজ শাসনে চিরস্থায়ী বন্দোবস্তের জমানা ফিরিয়ে অানার চক্রান্ত করতে উদ্যত কেন্দ্রীয় সরকার। রাজ্য সরকার যোগ্য সঙ্গত দিয়ে চলেছে।কেন্দ্রীয় ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ করে দেশপ্রাণ ব্লক জুড়ে অান্দোলন সংগঠিত করার কর্মসূচী নেওয়া হয়েছে বলে জানান মামুদ হোসেন।

মামুদ হোসেন অারো বলেন অালু,পেঁয়াজ, পেট্রোল, ডিজেল সহ চাল, ডাল,অানাজপত্র ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি অাকাশছোঁয়া।অথচ কেন্দ্র ও রাজ্য সরকার নির্বিকার। সারা ভারত কৃষক সভা সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ করে কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদ সংগঠিত করবে বলে অভিমত প্রকাশ করেন মামুদ হোসেন।

Related Articles

Back to top button