জেলা
পঞ্চমীর সাত সকালেই দীঘা সমুদ্র থেকে উঠে এল জ্যান্ত ইলিশ।

ভোরে দীঘা সমুদ্রে মাছ ধরার সময় মৎসজীবিদের জালে অন্যান্য সামুদ্রিক মাছের সাথে উঠে এল বেশ কিছু জ্যান্ত ইলিশ । যা দেখে তাজ্জব দীঘাবাসি।
মাছের রাজা ইলিশের গায়ে হাত দিলেই লাফিয়ে উঠছে সে, এমনিতেই ইলিশের দাম ক্রেতাদের সাধ্যের বাইরে । তবু ইলিশ প্রেমিরা কি আর থেমে থাকতে পারে, যতই দাম হোক মরশুমের ইলিশ খাওয়ার পাতে নিতেই হতে।
তাই বাজারে ইলিশ কেনার হিড়িকও চোখে পড়ার মতো। সেই মোতাবেক দীঘার সমুদ্রে জ্যান্ত ইলিশ ধরে খুশি মৎসজীবিরা । জ্যান্ত ইলিশ দেখতে ভিড়ও করে অনেকে।



