জেলা

পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর-২ ব্লকের টিকরাপাড়া রবীন্দ্রনাথ ইউনাইটেড ক্লাবের তাক লাগানো বারোয়ারী থিমের দুর্গোৎসব নজর কাড়তে চলেছে

 

পূজোর থিম তো প্রত্যেক বছর নানান বৈচিত্রে তৈরি হয়, তা মণ্ডপ হোক বা প্রতিমা। যা দেখার জন্য দর্শনার্থীরা উৎসাহের দ্বারা আবেগ প্রবন হয়ে ওঠে। এমনকি নিজের ফোনে ছবি তোলার পাশাপাশি সেলফি তুলতেও ব্যস্ত হয়ে পড়ে।

কিন্তু এবছর হৃদয়ে আবেগ থাকলেও বিশ্ব মহামারীর প্রকোপে উৎসাহের সাথে ঠাকুর দেখার ইচ্ছা এক প্রকার স্তব্ধ হয়ে পড়ে। তাঁর ওপর হাইকোর্টের নিষেধাজ্ঞা, পাশাপাশি আবহাওয়া দপ্তরের বৃষ্টির পূর্বাভাস, সবমিলিয়ে বাঙালির মন-প্রান কে তাঁদের আবেগকে দংশন করল এক বিষাক্ত পরিবেশ।

তবু বাঙালির শ্রেষ্ঠ দুর্গোৎসব বলে কথা, কেউ ভুলতে পারে, না কি কেউ থেমে থাকতে পারে। পূজোর কেনাকাটার ভিড় যেমন দেখা যায়, তেমন ঠাকুর দেখার ভিড়ও হয় চোখে পড়ার মতো ,কিন্তু ২০২০ মানুষের জীবনের অভিশপ্ত বছর যেন সবকিছু ওলট-পালট করেছে। আতঙ্কের একটাই নাম – কোভিড ১৯ । তবু মানুষ আতঙ্কের ছায়া দুরে সরিয়ে দুর্গোৎসবে মেতে উঠেছেন। তাঁর নিদর্শন বহু ক্লাবের দুর্গোৎসবের আয়েজন।

যদিও হাইকোর্টে নিয়ম মেনে মন্ডপ ব্যারিকেট করা হয়, যাতে ভিড় না জমতে পারে, পাশাপাশি মাস্ক, স্যানিটাইজারও বিতরণ করার ব্যবস্থা রয়েছে । তাঁর মধ্যে নজর কেড়েছে পটাশপুর -২ ব্লকের টিকরাপাড়া রবীন্দ্রনাথ ইউনাইটেড ক্লাব। তাঁরা দুুর্গা মূর্তির পাশাপাশি মাক্স স্যানিটাইজার বিতরণ কেন্দ্র তৈরি করে যেখানে মাটির তৈরি বারোয়ারী মূর্তির থিম তৈরি করে তাক লাগিয়েছে।

যে থিমের মধ্যে কোভিড ১৯ সংক্রান্ত নানান তথ্য তুলে ধরা হয়েছে। সামাজিক দূরত্ব কি ভাবে বজায় রাখতে হবে, মাস্ক ঠিকঠাক ব্যবহার করতে হবে, হাত স্যানিটাইজ করতে হবে। পুলিশ, ডাক্তারদের সহযোগীতা করতে হবে এমন কিছু পরামর্শ মূলক বারোয়ারী থিম তৈরি করে পটাশপুরের টিকরাপাড়া রবীন্দ্রনাথ ইউনাইটেড ক্লাব।

Related Articles

Back to top button