জেলা

উলুবেড়িয়া হসপিটাল থ্যালাসেমিয়া রোগীদের জন্য ঘর পরিবর্তন করল

সদ্য মারা যাওয়া থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু মনিরুল মোল্লার বাবা আমানুল্লা মোল্লার দেওয়া চিঠির পরিপ্রেক্ষিতে জনস্বাস্থ্য সুরক্ষা ও অধিকার মঞ্চের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে একটি চিঠি পাঠানো হয় যাতে “অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার বিষয়ে .. একই চিঠির প্রতিকপি পাঠানো হয় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালের সুপারের কাছে এবং তৎসহ আরো বিশেষ কিছু দপ্তরে।

ইতিমধ্যেই গত পরশু উলুবেড়িয়া মহকুমা হাসপাতালের সুপারের সাথে ফোনে কথা বলা হয় সংগঠনের তরফে, বর্তমানে যে অস্বাস্থ্যকর ও বিপদজনক পরিস্থিতিতে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের যে ঘরে রক্ত দেওয়া হয় সেই ঘরটি অবিলম্বে পরিবর্তন করার বিষয়ে.. সুপার পুনরায় বলেন দ্রুতই ঘর পরিবর্তন করা হবে।

যদিও খবর পাওয়া গেছে আজ থেকেই থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের জন্য বাধ্য হয়ে ঘর বদল করে ২৮ নং ঘরের পাশে বড় ঘরের ব্যবস্থা করা হয়েছে।

Related Articles

Back to top button