রানা বৈদ্য, সাঁইথিয়া :রাতের অন্ধকারে ভেঙে ফেলা হলো সাঁইথিয়া পুরসভার বিভিন্ন ওয়ার্ডের পানীয় জলের কল।
এছাড়াও গার্লস স্কুলের সামনে থাকা সাঁইথিয়া পুরসভার নবনির্মিত ফোয়ারার মুখে লাগানো পিতলের মুখগুলো খুলে নেওয়া হয়েছে।
সাঁইথিয়া পুরসভার প্রশাসক বিপ্লব দত্ত বলেন, দুদিনে মোটামুটি ৮০টি কল ভেঙ্গে ফেলা হয়েছে।
এর পাশাপাশি আমরা একটা ফোয়ারা তৈরী করেছিলাম।সেই ফোয়ারার মুখে লাগানো ছিল পিতলের মুখ।ফোয়ারার প্রায় ৬০টি পিতলের মুখ খুলে নিয়ে চলে যায়।
সাঁইথিয়া পুরসভার পক্ষ থেকে সাঁইথিয়া থানায় অভিযোগ করেছিলাম।এর পর তদন্ত করে পুলিশ সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের রাজা সিং নামের একজনকে আটক করেছে।
পুলিশ জানাই পুরসভার অভিযোগ পেয়ে আমরা তদন্ত করি।এবং একজনকে আটক করা হয়েছে।তার কাছে কলের কিছু জিনিসপত্র উদ্ধার করা হয়েছে।



