জেলা

নারায়ণ হাজরা চৌধুরীর আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ বর্ধমানের রাজনৈতিক মহল

 

স্বপন দত্ত বাউল

করোনার করালো থাবায় পূর্ব বর্ধমানের জনপ্রিয় নেতা নারায়ন হাজরা চৌধুরীর প্রয়ান
পূর্ব বর্ধমানের করোণা থাবায় জনপ্রিয় তৃণমূল কংগ্রেস নেতা বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নারায়ণ হাজরা চৌধুরীর আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ বর্ধমানের রাজনৈতিক মহল। নারায়ন বাবু ছাত্র পরিষদ থেকে তার রাজনৈতিক জীবন শুরু করেন।

নব্বইয়ের দশকে বর্ধমান জেলার যুব কংগ্রেসের সভাপতি পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তিনি মন্তেশ্বর এবং দুর্গাপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী ছিলেন, দু’বারের বর্ধমান জেলা পরিষদ কর্মাধ্যক্ষ হয়েছিলেন। পূর্ব বর্ধমানের একটি বেসরকারী কোভিড হাসপাতালে গতকাল রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, আজ রাতে সমস্ত সরকারি নিয়ম মেনে বর্ধমানের নির্মল ঝিল শ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে বলে জানা গেছে।

তার মৃত্যুতে রাজ্যের প্রাণিসম্পদ উন্নয়ন মন্ত্রী তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল সভাপতি স্বপন দেবনাথ, বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা রাজ্য এসসি ওবিসি সেলের চেয়ারম্যান উজ্জ্বল পারামানিক, প্রসেনজিৎ দাস ইন্তেখাব আলম, মানস ভট্টাচার্য্য, রথীন মল্লিক রাসবিহারী হালদার সহ শহর তৃণমূল কংগ্রেস নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন স্বপন বাবু তার পরিবারের সঙ্গে দেখা করে গভীর সমবেদনা জানিয়েছেন।

পূর্ব বর্ধমানের জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক উত্তম সেনগুপ্ত পূর্ব বর্ধমান মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী তারাও করোনা আক্রান্ত হয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। স্বপন বাবু জানিয়েছেন তারা বর্তমানে সুস্থতার দিকে এগোচ্ছেন। আজকের অনুষ্ঠানের পশ্চিমবঙ্গ বিধানসভার ডেপুটি স্পিকার সুকুমার হাসদার প্রতিও শ্রদ্ধা জানানো হয়

Related Articles

Back to top button