জেলা

আমতার প্রাক্তন বিধায়ক আফতাব উদ্দিন মণ্ডলের স্মরণ সভা

 

হাওড়া গ্রামীণ জেলার আমতা থানার সুপার মার্কেটের সামনে , উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্র ও আমতা এক ব্লক কংগ্রেসের যৌথ উদ্যোগে আয়োজিত হল পূর্বতন আমতা বিধানসভার বিধায়ক প্রয়াত কংগ্রেস নেতা জনাব আফতাব উদ্দিন মণ্ডলের স্মরণ সভা অনুষ্ঠিত হল ।

মণ্ডলের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন,নিরাবতা পালন, আফতাব উদ্দিন মণ্ডলের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন বিভিন্ন নেতা,নেত্রী কংগ্রেসের।

আমতার বিধায়ক তথা প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি অসিত বরণ মিত্র তিনি আফতাব উদ্দিন মণ্ডলের সামাজিক রাজনৈতিক ও জনপ্রতিনিধি হিসেবে কার্যধারা তুলে ধরে ঐক্য সংহতি সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান আমতার বিধায়ক অসিত বরণ মিত্র।

এলাকার কংগ্রেসের নেতা নেত্রী ও কর্মী সমর্থক অংশগ্রহণ করেন ও উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button