ভগবানপুর ২-নং ব্লকে বিজেপির দলীয় পতাকায় আগুন লাগালো শাসকদল
প্রদীপ কুমার মাইত
ভারতীয় জনতা পার্টির কাঁথি সাংগঠনিক পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত ভগবানপুর 2 ব্লকে বিজেপির কর্মসূচি অনুযায়ী রবিবার সকালে কিছু বিজেপির দলীয় পতাকা ভগবানপুর ২ নং ব্লকের ভুপতীনগর থানার জুখিয়া বাজার থেকে মুগবেড়িয়া পর্যন্ত রাস্তার দুপাশে লাগানো হয়।
বিজেপির কর্মসূচী শেষ হওয়ার আগেই তৃণমূলের একশো জনের দল এসে বিজেপির সমস্ত দলীয় পতাকা খুলে নিয়ে গিয়ে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ বিজেপির।
পাশাপাশি বিজেপির কর্মী নেতৃত্বদের উদ্দেশ্যে অকথ্য ভাষায় গালি গালাজ করে বিজেপির কর্মীদের। প্রসঙ্গতঃ ওই দিন সকালে ভগবানপুরের বিধায়ক অর্ধেন্দুশেখর মাইতি, পঞ্চায়েত প্রধান অম্বিকেশ মান্না , তৃণমূল নেতা সন্দীপ জানা দলীয় মিটিং করে।
বিধায়ক চলে যাওয়ার পরই, অম্বিকেশ মান্না ও সন্দীপ জানার নেতৃত্বে একশো জন তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিজেপির সমস্ত দলীয় পতাকা খুলে নিয়ে যায়, তাঁরপর আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলে, এমনটাই অভিযোগ বিজেপির। বার বার ভুপতীনগর থানায় ফোন করলে, পুলিশ কোনো প্রকার সহযোগীতা না করে, অপরাধীদের মদত দিচ্ছে বলে অভিযোগ বিজেপির।
প্রসঙ্গতঃ পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ২ ব্লকের মুগবেড়িয়া ,জুখিয়া সহ বিভিন্ন অঞ্চল তৃণমূল কংগ্রেসের দখলে। ওই এলাকা বারংবার গণ্ডগোল,বোমাবাজি , রাজনৈতিক হিংসার জন্য খবরের শিরোনামে উঠে আসে। শিরোনামে উঠে আসা এলাকায় ফের তৃণমূলের বিরুদ্ধে বিজেপির পতাকা পোড়ানোর অভিযোগ উঠল।
তৃণমূল কংগ্রেস দিনের পর দিন ওই এলাকায় সন্ত্রাস করে বেড়ানোর ফলে সন্ত্রস্ত ভীত, এলাকার প্রতিটি মানুষজন। বিজেপি করার অপরাধে এলাকার বিজেপি কর্মীরা দীর্ঘদিন ঘরছাড়া হয়ে রয়েছে, কখনও কখনও কিছু বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে মুড়িমুড়কির মতো বোমা ছোঁড়াও হয়েছিল। যাঁর ফলে একপ্রকার ভগবানপুর ২ ব্লক যেন সন্ত্রাস কবলিত এলাকায় পরিণত হয়েছে।
তবে এ বিষয়ে পুলিশের নিষ্কৃয়তার দিকে আঙ্গুল তুলছে অনেকেই। তাঁরা বলেন পুলিশ ঘটনা জানা সত্ত্বেও এলাকায় এসে তৃণমূলের লোকজনদের বাধা না দিয়ে গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে যায়। পুলিশের সামনেই বিজেপির পতাকা খোলার অভিযোগ উঠল। নির্বিকার প্রশাসন।



