আধার কার্ডের জন্য হয়রানি সাধারণ মানুষ
অাধার কার্ডের প্রনয়ণ ও সংশোধন নিয়ে দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ তথা কেন্দ্রীয় সরকারের তুঘলকিপনায় সাধারণ মানুষের প্রাণান্ত অবস্থা।
অাধার কার্ডের জন্য সাধারণ মানুষদের পোস্ট অফিস অার স্টেট ব্যাঙ্কে ভোর রাত থেকেই হত্যে দিয়ে পড়ে থাকতে হয়।কখনো পোস্ট অফিস অাবার কখনো স্টেট ব্যাঙ্কে ঘুরে ঘুরে হয়রানির শিকার হতে হয় ছাপোষা মানুষজনকে।
তাও অাবার সপ্তাহের নির্দিষ্ট দিন বা সীমিত সংখ্যক অাধার কার্ড প্রণয়ন বা সংশোধনের সুযোগ ঘটে।কেন্দ্রীয় সরকারের ঔদাসিন্যে র জন্য সাধারণ মানুষদের বেসরকারী অনলাইন পরিষেবা নিতে গিয়ে চড়া মাশুল গুনতে হয়।বেসরকারী স্তরে অাধার কার্ডের জন্য ইন্টারনেট কেন্দ্র সমূহকে কার্ড পিছু ৫০০ টাকা পর্যন্ত গুনতে হয়।
ব্লক,গ্রামপঞ্চায়েতে ও বুথ স্তরে সরকারীভাবে অাধার কার্ড প্রণয়ন ও সংশোধন পরিষেবা প্রদানের দাবী জানিয়ে রাজ্য সরকারের মুখ্য সচিবের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের অবগতির জন্য ই-মেইল বার্তা পাঠিয়েছেন সিপিঅাইএম নেতা তথা প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন।
সিপিঅাইএম নেতা মামুদ হোসেন বলেন কেন্দ্রীয় সরকার সমস্ত সরকারী পরিষেবা র জন্য অাধার কার্ড কে বাধ্যতামূলক করেছেন। তাহলে কেন্দ্রীয় সরকারের দায়িত্ব হল বিনা খরচে বুথস্তর পর্যাপ্ত পরিষেবা সুনিশ্চিত করা।তাছাড়া অাধার কার্ড সংশোধনের পুরো দায়িত্ব কতৃপক্ষের উপর বর্তায়।
অাসলে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিফলন ঘটছে অাধার কার্ড প্রণয়ন ও সংশোধনের ক্ষেত্রেও বলে অভিমত প্রকাশ করেন সিপিঅাইএম নেতা মামুদ হোসেন। এসবের প্রতিকারে সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে দরবার করা হবে বলে জানান সিপিঅাইএম নেতা মামুদ হোসেন।


