পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল কংগ্রেসের ঘোষিত নতুন জেলা কমিটিতে নাম নেই পাঁশকুড়ার তৃণমূল নেতা, পাঁশকুড়া পৌরসভার চেয়ারম্যান নন্দকুমার মিশ্রর
পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূলের পূর্ণাঙ্গ জেলা ও ব্লক কমিটি ঘোষণা হওয়ার পর পাঁশকুড়া এলাকায় রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এবং জনগণের মধ্যে একটা গুন্জন সৃষ্টি হয়।
সবার মুখে একটাই প্রশ্ন,পাঁশকুড়া পৌরসভার চেয়ারম্যান নন্দকুমার মিশ্র জেলা কমিটির কোন পদে নেই কেন ? তিনি তৃণমূল দলটির জন্মলগ্ন থেকেই দলের হয়ে কাজ করে আসছেন,দলের সাথে স্বতঃস্ফূর্ত ভাবে জড়িত, এমনকি মমতা ব্যান্যার্জির প্রিয় মানুষ নন্দকুমার মিশ্র।
সূত্রের খবর, বিদায়ী জেলা কমিটির তিনি সহ-সভাপতি পদে ছিলেন, একসময় রাজ্য পঞ্চায়েত সেলের সভাপতি ছিলেন, কেউ কেউ বলেন তিনি 2006 সালে নন্দনপুর বিধানসভা কেন্দ্রের তৎকালীন সিপিএমের হেভিওয়েট প্রার্থী সাতারু বুলা চৌধুরীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তৃণমূল কংগ্রেসের হয়ে, অল্প ভোটের ব্যবধানে তিনি পরাজিত হয়েছিলেন।
এহেন রাজনৈতিক ব্যক্তিত্বের সদ্য ঘোষিত জেলা কমিটির কোথাও স্থান না হওয়ায় রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে।এ বিষয়ে জেলা সভাপতি শিশিরবাবু কে জিজ্ঞেস করলে তিনি বলেছেন অনেক যোগ্য ব্যক্তিত্ব বাদ পড়েছেন, যাদের আমরা পরে আরো বিভিন্ন দায়িত্বে দেব।
তিনি হলেন দলের একনিষ্ঠ কর্মী যাঁকে পাঁশকুড়াবাসি এক ডাকে চেনে, যিনি দলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন, দলের সমস্ত নির্দেশ পালন করেছেন এবং আজও পালন করে চলেছেন। সেই বর্তমান তৃণমূল কংগ্রেসের জনপ্রিয় নেতা তথা পাঁশকুড়া পৌরসভার চেয়ারম্যান নন্দকুমার মিশ্রের নাম তৃণমূলের নতুন কমিটিতে স্থান পেলো না। ।
যাঁর ফলে পাঁশকুড়া এলাকার তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে ক্ষোভের সঞ্চার ঘটে, এই তালিকা কোন মতেই মেনে নিতে পারছেন না।
প্রসঙ্গতঃ পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন ব্লকে তৃণমূল কংগ্রেসের পদ পরিবর্তন হয়েছে। রাজ্য তৃণমূলের নির্দেশে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সাংসদ শিশির অধিকারী দায়িত্ব পান ব্লক ভিত্তিক পুরানো সভাপতিদের বাদ দিয়ে নতুন করে সভাপতি পদে নিয়োগ করতে হবে।
সেই সুবাদে সাংবাদিক বৈঠক করে শিশির বাবু লিস্ট ধরে নতুন ব্লক ও টাউন সভাপতির নাম ঘোষণা করলে সেই লিস্টে নাম নেই পোড় খাওয়া রাজনৈতিক ব্যক্তি, তৃণমূলের দীর্ঘদিনের কান্ডারি নন্দকুমার মিশ্রের। তিনি প্রত্যাশিত ছিলেন নতুন জেলা কমিটিতে কোথাও একটা তার স্থান থাকবে, যদিও এ বিষয়ে তাঁর কোনো প্রকার প্রতিক্রিয়া পাওয়া যায়নি।



