নদীয়ার মন্দিরনগরীতে দেবদেবীর ছবি পোস্টারের অসম্মানজনক ব্যবহার রুখতে গৌড়ীয় বৈষ্ণব সমাজ ও গীতা প্রচার সংঘের তদারকি
ঈশ্বর মানে অন্তরের অনুভূতি, সর্বোচ্চ সম্মান , আর সেই সম্মান কখনো কখনো লুন্ঠিত হচ্ছে ধুলোয়! বৈষ্ণবতীর্থ শ্রীচতন্যের জন্মস্থান নদিয়ার নবদ্বীপে রয়েছে অসংখ্য মঠ মন্দির। সেকারনে এই প্রাচীন শহরকে বলা হয় মন্দিরনগরী।
সেই মন্দিরনগরী নবদ্বীপে রাস্তাঘাটের ড্রেনের ধারে এবং বসত বাড়ির রাস্তার দিকে দেওয়ালে শৌচকর্ম আটকাতে এক শ্রেণীর মানুষ তাদের বাড়ির ওই সব দেওয়ালে ও ড্রেনের ধারে কালি, দুর্গা, শিব, রাধাকৃষ্ণ,গৌরাঙ্গ মহাপ্রভু, গৌরনিতাই, বাবা লোকনাথ সহ বিভিন্ন দেব দেবীর ছবি সেটে মানুষের ওই বদভ্যাস আটকানোর চেষ্টা করেন।
এই ভাবে ড্রেনের পাশে দেব-দেবীর ছবি লাগানোয় ধর্মের ভাবাবেগের প্রতি চরণ অবমাননার হচ্ছে বলে অভিযোগ নবদ্বীপের গৌড়ীয় বৈষ্ণব সমাজ ও নবদ্বীপধাম গীতা প্রচার সংঘের কর্তাদের। বুধবার বিকালে নবদ্বীপে এক সাংবাদিক সম্মেলন করে নবদ্বীপ গৌড়ীয় বৈষ্ণব সমাজের সভাপতি সুদীপ গোস্বামী, সম্পাদক অদ্বৈত গোস্বামী দাস বাবাজী বলেন দেবদেবী নিয়ে এভাবে অসম্মান করা হচ্ছে।
বিষয়টি আটকানোর জন্য নবদ্বীপ শহরের বিভিন্ন গৃহস্থের বাড়ি গিয়ে গৃহকর্তার কাছে আর্জি জানিয়ে ছিলেন। দেবদেবীর ছবি এভাবে আটকাতে কিন্তু তাতে কিছু ফল মেলেনি। শেষ পর্যন্ত তারা নবদ্বীপের পুরসভার পুরপ্রশাসক এবং পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। তাদের কাছে লিখিত অভিযোগ জানিয়ে তারা আর্জি জানিয়েছেন।
এমনকি সচেতনতামূলক লিফলেট বিলি করা হয়। এইভাবে রাস্তার ধারে নোংরার মধ্যে দেবদেবীর ছবি টাঙানো বন্ধ করা হোক। এই দাবিতে বৈষ্ণব সমাজ নবদ্বীপবাসীর কাছে আবেদন রেখেছেন। এদিনের সভায় উপস্থিত ছিলেন প্রভুপাদ কৃষ্ণেন্দু গোস্বামী সহ অন্যান্য বিশিষ্টরা।


