তৃণমূল যুব কংগ্রেসের সাংগঠনিক কমিটি গঠন
কাউন্সিলর ও পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল ও তৃণমূল যুব কংগ্রেসের সাংগঠনিক কমিটি গঠন হয়েছে। কমিটি গঠন করেছেন তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান শিশির অধিকারী।
তাতে পাঁশকুড়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর সেক সমিরুদ্দিন যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতির পদ পেয়ে বাকিদের শুভেচ্ছা বার্তা দেয়।
পাশাপাশি বলেন আমাদের দল আরও শক্তিশালী হবে, মমতা ব্যানার্জির নীতি আদর্শ ও শুভেন্দু অধিকারীর অনুপ্রেরণা এবং অভিষেক ব্যানার্জির দেখানো পথ আমরা অনুসরণ করব। আগামীদিনে ভারতীয় জনতা পার্টি সহ মারন দুরারোগ্য ব্যাধি ভারতবর্ষকে সংক্রমিত করে চলেছে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করছে, এর বিরুদ্ধে আমরা লড়াইয়ের করে মানুষের সাথে থেকে কাজ করব।
তৃণমূল কংগ্রেসের নতুন করে কিছু করার প্রয়োজন হয় না ৩৬৫ দিন আমরা মানুষের সাথে ছিলাম আছি থাকব। মুখ্যমন্ত্রীর ৫৩ টা প্রকল্পের মধ্যে যে প্রকল্প আন্তর্জাতিক ক্ষেত্রে সম্মান লাভ করেছে তা মানুষের কাছে বাস্তবায়িত করব। আমরা মমতা ব্যানার্জির উন্নয়নকে সামনে রেখে সাম্প্রদায়িকতা বন্ধ করে সম্প্রিতীকে সাল সামনে রেখে এগিয়ে যাব, তাতে দল আরও শক্তিশালী হবে।
তবে ২১ শে বিধানসভার মূল লক্ষ্য নিশ্চিত রয়েছে তাকে সামনে রেখে দল এগোবে, এবং উন্নয়ন মূলক কাজকর্ম চলছে ,তবে বিজেপি বিভিন্ন ভাবে তা আটকানোর চেষ্টা করে চলেছে, অমিত শা’ সম্পর্কে তিনি বলেন অমিত শা বাংলায় এসে নানান বিভেদ সৃষ্টি করে,অপ্রাসঙ্গিক কথা বলছেন, সংবিধানকে কুখিগত করে দিয়ে গণতন্ত্রকে হত্যা করার পরিকল্পনা করছে বিজেপি এর বিরুদ্ধে মানুষ জবাব দেবে।
পাঁশকুড়ায় বিজেপি ক্ষমতায় আসতে পারে কি না এই প্রসঙ্গে সমিরুদ্দিন বাবু বলেন স্বপ্ন যেকোনো মানুষ দেখতে পারে তবে মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে আছে থাকবে, মানুষ তৃণমূল কংগ্রেসকে পছন্দ করে, তবে ওদের মতো গায়ের জোর দেখানো গুন্ডামিকে পছন্দ করে না।
বিজেপি বলে বেড়াচ্ছে রাজ্যে সরকার গঠন করব, বিধায়ক কেনা বেচা করে জোরপুর্বক গণতন্ত্রকে ওরা হত্যা করার চেষ্টা করবে, তবে পশ্চিমবঙ্গ সহ পাঁশকুড়াতে বিজেপির কোনো ঠাঁই নেই। এমনই কথা বললেন সদ্য জেলার যুব সহ সভাপতির পদ পাওয়া পাঁশকুড়ার কাউন্সিলার সেক সমিরুদ্দিন।


