ছাত্র-ছাত্রীদের হাতে পৌরমেধা পুরস্কার দিল সাঁইথিয়া পুরসভা
রানা বৈদ্য ,সাঁইথিয়া:মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরিক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের হাতে পৌরমেধা পুরস্কার দিল সাঁইথিয়া পুরসভা।এই অনুষ্ঠান অনুষ্ঠিত হলো সাঁইথিয়ার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে।
এদিনএই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাঁইথিয়া পুরসভার প্রশাসক বিপ্লব দত্ত, বিধায়ক নীলাবতী সাহা,পুরসভার সদস্য কাজি কামাল হোসেন, সাঁইথিয়া ষ্টেট জেনারেল হাসপাতালের বিএম ও এইচ নাসির ইকবাল,পিনাকীলাল দত্ত,দেবাশীষ সাহা,সাধন দাস অশোক দাস প্রমুখ।পুরসভার প্রশাসক বিপ্লব দত্ত বলেন,প্রতি বছরের ন্যায় এবছরো আমরা পৌরমেধা পুরস্কার প্রদান করলাম।
যদিও এবার করোনা ভাইরাসের জন্য কিছুটা দেরি হয়ে গেল।মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরিক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ প্রায় ১৯০ জন ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।১৯০ জন ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় একটি করে কভার ফাইল,N95 মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, এক প্যাকেট চকলেট, পেন,চাঁদির মেডেল ও শংসাপত্র।
করোনা ভাইরাস সতর্কতা মাথায় রেখেই আমরা এই পুরস্কার প্রদান অনুষ্ঠানটি করি।এই অনুষ্ঠানে আসা সকলের হাতেই হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হয়।এবং মানুষের সাথে মানুষের ফিজিক্যাল দুরত্ব বজায় রেখেছিলাম



