চুরি করতে এসে ব্যর্থ,পুলিশের জালে ধরা পরল দুষ্কৃতী
নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর:-চুরি করেও শেষ রক্ষা হল না। অবশেষে ধরা পরল পুলিশের জালে।পূর্ব মেদিনীপুর জেলার এগরা-২ বিডিও অফিসের ঘটনা।
জানা গিয়েছে সরকারি অফিসে এসে চুরি করে ধরা পড়েছে ওই যুবক, ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত কীর্তিমান যুবকের নাম প্রদীপ জানা (২৩)। তাঁর বাড়ি এগরা থানার বারভাগিয়া এলাকায়।
ব্লক প্রশাসন সূত্রের খবর, গত ১৬ অক্টোবর এগরা-২ ব্লক অফিসের সভাগৃহ থেকে বেশ কয়েকহাজার টাকার সাউণ্ডসিস্টেম চুরি যায়। ব্লকের সিসিটিভি ফুটেজ থেকে চিহ্নিত করে ওই অভিযুক্ত যুবকে পাকড়াও করা হয়েছে। অভিযুক্ত যুবকের কাছ থেকে শিক্ষাগত যোগ্যতার বেশ কিছু নথি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে এই প্রসঙ্গে পঞ্চায়েত সমিতির সভাপতি দিনেশ কুমার প্রধান বলেন প্রত্যেক আমাদের সিসিটিভি ক্যামেরা লাগানো আছে কিন্তু সে রকম ভাবে পর্যাপ্ত সময় নেই,যার ফলে এই ঘটনাটি ঘটেছে তবে আগামী দিনে আমরা সজাগ থাকবো যাতে এই ধরনের ঘটনা না ঘটে,
তবে প্রকাশ্য দিবালোকে সরকারি অফিস থেকে সিসিটিভি ফুটেজ থাকা সত্বেও কীভাবে চুরি যায়। তা নিয়েই উঠছে একাধিক প্রশ্ন। অনেক প্রশাসনের উদাসীনতাকেই দায়ী করেছেন।


