গ্রামের পাতায়

ট্রেন চালানোর দাবিতে স্বারকলিপি পথ প্রদর্শকের

রানা বৈদ্য সাঁইথিয়া :ট্রেন চালানোর দাবিতে স্বারকলিপি পথ প্রদর্শকের।পথ প্রদর্শক নাগরিক মঞ্চের পক্ষ থেকে এদিন সাঁইথিয়া স্টেশন ম্যানেজার এর মাধ্যমে পুর্ব রেলের জেনারেল ম্যানেজারকে স্মারকলিপি প্রদান করলো হয়।

আগামী বুধবার থেকে রাজ্যে লোকাল ট্রেন চলার ঘোষণা হলেও ব্রাত্য রয়েগেছে বীরভূম জেলা। বর্ধমান-রামপুরহাট, অন্ডাল – সাঁইথিয়া, রামপুরহাট-হাওড়া, মালদা, শিয়ালদা লাইনের ট্রেন চালানোর দাবিতে ৮ দফা দাবি নিয়ে স্মারকলিপি দিলো পথপ্রদর্শক নাগরিক মঞ্চ।

তারা জমায়েত করে রেল ময়দান থেকে, সেখানে থেকে তারা স্লোগানিং করে স্টেশনে গিয়ে কিছুক্ষণ বিক্ষোভ দেখানো দেখান।পরবর্তীতে তাদের ৬ জন প্রতিনিধি স্টেশন ম্যানেজারের হাতে স্মারকলিপি প্রদান করেন।উপস্থিত স্টেশন ম্যানেজার পুলক রায় জানান, স্থানীয় মানুষদের এই আবেদন আমি উর্দ্ধতন কর্তৃপক্ষর কাছে তুলে ধরবো।

সংস্থার পক্ষ থেকে আজমীর হোসেন ও অভিজিৎ দাস জানান, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর অনুরোধে রেল কর্তৃপক্ষ যে লোকাল ট্রেনের ঘোষণা করেছে আগামী বুধবার থেকে,

তবে দুঃখের বিষয় আমরা জেলাবাসী অতি কষ্টের মধ্যে থাকলেও একটিও লোকাল ট্রেন পাইনি, তাই আমরা কেবলমাত্র টোকেন ডেপুটেশন দিলাম, আগামীদিনে যদি এর সুরাহা না হয়, তাহলে বৃহত্তর আন্দোলনে সামিল হবো।

Related Articles

Back to top button