জেলা
সাংবাদিক দের স্মরণ সভা
আশিস কুমার ঘোষ ঃ উত্তর ২৪ পরগণার হাবড়া এলাকার বিশিষ্ট সাংবাদিক শিক্ষক জহরলাল সরকার ও কবি সাংবাদিক বিপ্লব চন্দ সম্প্রতি প্রয়াত হন।
এই দুই সাংবাদিকের স্মরণে হাবড়া অশোকনগরের সাংবাদিক কবি সাহিত্যিক গন গত ৮ নভেম্বর কল্যাণগড় সরস্বতী শিশু বিদ্যমন্দিরে মিলিত হয়ে এদের স্মৃতি চারণ করেন।
সভায় সভাপতিত্ব করেন অশোক কল্যাণ পত্রিকার সম্পাদক প্রলয় কুমার দত্ত। সঞ্চালনায় ছিলেন সাহিত্যিক পাঁচু গোপাল হাজরা। উপস্থিত ব্যক্তিগন সকলেই এদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
স্মৃতি চারণ করেন সাংবাদিক দিলীপ রায়, আশিস কুমার ঘোষ, অমর চক্রবর্তী, মলয় দাস, শ্যামল চ্যাটার্জী, অনন্ত চক্রবর্তী, উদয় শঙ্কর দাস, সুজিত দাস, শিক্ষক অশোক দেব, শুভাশিস ভট্টাচার্য প্রমুখ।



