জেলা

সন্ধ্যারাতে শান্তিপুর বাইপাসে পথদুর্ঘটনা! রক্তাক্ত দুই মহিলাকে নিজের গাড়িতে তুলে নিয়ে হাসপাতালে ভর্তি করালেন সাংসদ জগন্নাথ সরকার

 

নদীয়া শান্তিপুর বাইপাসে আজ সন্ধ্যা রাতে দুই মহিলা টোটো তে করে যাচ্ছিলেন কন্দখোলা পেট্রলপাম্পের দিকে। উল্টো দিক থেকে একটি লরি এসে সজোরে ধাক্কা মারলে গুরুতর জখম হয় ওই দুই মহিলা।

পথের পাশে পড়ে কাতরাতে থাকেন ওই দুই মহিলা। প্রত্যক্ষদর্শীরা শনাক্তর পর জানা যায় শান্তিপুর মালোপাড়ার ওই দুই মহিলা দেহ ব্যবসায়ী । সেই কারণেই হয়তো অনেকেই তাদের সহযোগিতার জন্য পিছপা হন আইনি কথা ভেবে।

তার কিছুক্ষণের মধ্যেই রানাঘাটের দিক থেকে বাড়িতে ফিরছিলেন সাংসদ জগন্নাথ সরকার। রক্তাক্ত দুই মহিলার দেহ নিজের গাড়িতেই তুলে নিলেন, সোজা পৌঁছালেন হাসপাতালে।চিকিৎসা সমস্ত রকম ব্যবস্থা করিয়ে রাত আটটা নাগাদ বাড়ি ফেরেন তিনি।

Related Articles

Back to top button