কোলাঘাটের দয়ানন্দ গরানি মাটির বাড়ি থেকে আজ জাতীয় ক্রিকেটের আঙ্গিনায়
বাঙালির গর্ব, বাংলা পর্ব,ভারতীয় সিনিয়ার ক্রিকেট টিমে সুযোগ পেয়েছে প্রত্যন্ত গ্রামের দরিদ্র পরিবারের ছেলে দয়ানন্দ গরামি। 
১২ ই নভেম্বর বৃহস্পতিবার ভারতীয় দলের সাথে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে পূর্ব মেদিনীপুরের তমলুক থানার জামিট্যা গ্রামের গর্ব দয়ানন্দ গরানি। এবারের আই পি এল এ কিংস ইলেভেন পাঞ্জাব টিমে ও বিগত পাঁচ বছর ধরে অন্ধ্রপ্রদেশ রঞ্জি টিমে তাঁর লাগাতার ভালো পারফরমেন্স তাঁকে এই সুযোগ করে দিল।
মূলতঃ তাঁকে থ্রো ডাউন বোলার ও অ্যাসিস্ট্যান্ট ম্যাসিওর হিসেবে এই সুযোগ দেওয়া হয়। যে কারনে এই মুহূর্তে দয়ানন্দ ভারতের অন্যতম সেরা থ্রো ডাউন বোলার।
যে ডান হাতে প্রায় ১৬০ কিলোমিটার এবং বাম হাতে প্রায় ১৩০ কিলোমিটার গতিবেগে থ্রো ডাউন বল করতে পারে। দুহাতে লাগাতার বল ছোঁড়া ও ফিটনেস ধরে রাখা অত্যন্ত কঠিন এক কাজ যা সে নিরলস পরিশ্রমের মধ্য দিয়ে তা ধরে রেখেছে।
তবে তাঁর এই যাত্রাপথ তাঁর সাধ্যের বাইরে ছিল। মাটির বাড়িতো থেকেও তাঁর অদম্য ইচ্ছাশক্তি ও খেলার নেশা তাঁকে ভারতবর্ষের ক্রিকেট জগতে একটা জায়গা করে দেয়। প্রত্যন্ত গ্রামীণ পরিবেশ থেকে ভারতীয় টিমে স্থান করে নেওয়াটা শুধু কঠিন কাজ বলা ভুল হবে, যে কোনো কারো জীবনের ক্ষেত্রে একটা বড়ো চ্যালেঞ্জ।
আজ থেকে প্রায় পনেরো বা ষোলো বছর আগে পূর্ব মেদিনীপুরের তমলুক থানার জামিট্যা গ্রাম থেকে একটি ছোট্ট ছেলে কোলাঘাট ক্রিকেট ক্লাব ৮০ তে আসে নেহাতই ক্রিকেট অনুশীলনের জন্য কোলাঘাটের রুপনারায়ন নদীর ধারে কাঠচরা মাঠে।
ছিপছিপে দেহের গড়ন। অসম্ভব বডি ফিটনেস। ছোট থেকে নিজের ইচ্ছাতেই খুব সুন্দর ম্যাসেজ করতে পারত। মিডিয়াম পেস বল করত। এই সুবাদে তাঁর কলকাতায় যাওয়া। পরবর্তীকালে পুলিশ ক্লাবের সাথে যুক্ত হয়।



