বিহারের বিধানসভার ফলাফল বাংলায় প্রভাব ফেলতে পারে
বিহারের বিধানসভা নির্বাচনে বিজেপির সফলতা পাওয়ার কারনে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে বিজয় উৎসব পালন করল।
নন্দীগ্রাম এক নম্বর এবং দুই নম্বর ব্লক বিজেপির উদ্যোগে তেখালি ব্রিজ থেকে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড হয়ে রেয়াপাড়া পর্যন্ত বিজেপি শতাধিক বাইক মিছিল হয়। সকাল সাড়ে দশটা থেকে দুপুর পর্যন্ত এই বাইক মিছিল হয়। । নন্দীগ্রাম এ এর আগে এই ধরনের এত বড় বাইক রেলি বিজেপির সমর্থনে সাধারণ মানুষের চোখে পড়েনি।
তবে বিজেপির উত্থান যেন আরও জোরালো হয়ে উঠেছে নন্দীগ্রামের বুকে। বিহারের নির্বাচনের ফলাফল বাংলার বিজেপিকে যেন আরও তাজা করে তুলল। একক ভাবে সংখ্যা গরিষ্ঠতায় বিজপির জয়লাভ সে ক্ষেত্রে বাংলার বিজেপি আরও উজ্জীবিত হয়ে ময়দানে লড়ার জন্য অতিরিক্ত অক্সিজেন পেল বলে মনে করছেন অনেকেই।
পাশাপাশি তৃণমূল বনাম শুভেন্দুর মতবিরোধ বিজেপিকে বাংলায় একটা বড় জায়গা করে দিচ্ছে বলে মনে করেন অনেকেই। বিজেপি পূর্ব মেদিনীপুরের বুকে বিশাল প্রভাব বিস্তার করে ফেলে। তাঁর মাঝেই বিহারের জয় বাংলার বিজেপিকে ২১ শের বিধানসভা জয়ের পথ দেখাচ্ছে।



