ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে বিজয়া সম্মেলন।
নিজস্ব সংবাদদাতা: ইন্দাস.১২ই নভেম্বর, ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে এক বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ হামিদ, কুন্তল মন্ডল, রুনু মেটে,নীহার সরকার, রবিউল হোসেন ,নাসের আলি মোল্লা ও অনেকেই।
ইন্দাস ব্লক তৃণমূলের নেতৃত্বে এই অনুষ্ঠানে হাজার খানেক তৃণমূলের নেতা কর্মীরা হাজির ছিলেন।উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সেখ হামিদ, রবিউল হোসেন ,নাসের আলি মোল্লা, কুন্তল মন্ডল ও অনেকেই।
২০২১ এর বিধানসভা নির্বাচন কে পাখির চোখ করে তৃণমূলের এই ধরনের সভা খুবই গুরুত্বপূর্ণ।তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সকল স্তরের উন্নয়নের খতিয়ান তুলে ধরা হয়।
উক্ত অনুষ্ঠানটি বিকাল ৩ টায় শুরু হয়।এই অনুষ্ঠানে উপস্থিত সকলকেই বিজয়া সম্মিলনীর শুভেচ্ছা জানান হয় ও মিষ্টি মুখ করা হয়।এই সভায় বিজেপির তুঘলকি নীতির সমালোচনা করা হয় ।তৃণমূলের ব্লক সভাপতি সেখ হামিদ তাঁর বক্তব্যে সমপ্রতি র কথা বলেন।



