মহিলাদের বিভিন্ন আইনী সুবিধা
জাতীয় আইনী পরিষেবা কতৃপক্ষ ও জাতীয় মহিলা কমিশনের যৌথ উদ্যোগে এবাং রাজ্য আইনী পরিষেবা কতৃপক্ষের উপস্হাপনায় ও বীরভূম জেলা আইনী পরিষেবা কতৃপক্ষের ব্যবস্হাপনায় আইনী সচেতনতার দ্বারা মহিলাদের ক্ষমতায়ন বিষয়ক এক আলোচনা চক্রের আয়োজন করা হয় জেলা সদর সিউড়ীতে।
সিউড়ী জেলা পরিষদের সভাকক্ষে এই আলোচনা চক্রে জেলার বিভিন্ন গ্রামের তপশীল জাতি ও উপজাতি সম্প্রদায়ের মহিলারা অংশগ্রহন করেন।
এই সভার সুচনা করেন ভারপ্রাপ্ত জেলা জজ তথা জেলা আইনী পরিষেবা কতৃপক্ষের চেয়ারম্যান দীপালী শ্রীবাস্তব সিন্হা, অতিরিক্ত জেলা শাষক ( জেলা পরিষদ) সব্যসাচী সরকার, সিউড়ী আদালতের এসিজেএম শুভদ্বীপ রায়, জেলা পুলিশের প্রতিনিধি ডলি মন্ডল সহ অনান্যরা।
সভাটি সঞ্চালনা করেন এই সভার মূল উদ্যোক্তা
জেলা আইনী পরিষেবা কতৃপক্ষের সচিব-বিচারক দেবজ্যোতি মুখোপায়ায়। এদিনের সভায় সংবিধানে উল্লেখিত আইনী অধিকার, সুপ্রিম কোর্টের নির্দেশে মহিলাদের বিভিন্ন আইনী সুবিধার কথা বিস্তারিত আলোচনা হয়।
জেলা আইনী পরিষেবার ভূমিকা ও মহিলারা যে সব সুবিধা পপান তা বিস্তারিত ব্যাখা করেন, আইনজীবি মোনালিসা বন্দ্যোপাধ্যায় ও আইনী সহায়ক মমহিউদ্দীন আহমেদ। এছাড়াও জেলা আইনী পরিষেবা কতৃপক্ষের তরফে মহিলারা যে যে সুবিধা পান তাও বিস্তারিত জানানো হয়।
—



