জগদ্ধাত্রী পুজোর শুভ উদ্বোধন করেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ,
নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর:- বাঙালির বারো মাসে তেরো পার্বণ, এই বারো মাসে তেরো পার্বনের মধ্যে কালী পুজো বিসর্জন দেওয়ার পর আসে জগধাত্রী দেবীর আরাধনা,
বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুর জেলার চন্ডিপুরের বরোজ এলাকায় জগদ্ধাত্রী পুজোর শুভ উদ্বোধন করেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ, এছাড়া উপস্থিত ছিলেন নবারুণ নায়েক সহ একাধিক বিশিষ্ট বর্গ, এদিন পুজো মণ্ডপ উদ্বোধন করে বক্তব্য রাখতে গিয়ে বর্তমান রাজ্য সরকারের একাধিক দুর্নীতি তুলে ধরলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ,
পাশাপাশি তিনি বলেন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পাচ্ছে না বাংলার মানুষ সে ক্ষেত্রে সবাইকে ঐক্যবদ্ধ থেকে এই সরকারকে পরাজিত করতে হবে, এই দিন ফিতে কেটে পুজো মণ্ডপ উদ্বোধন করার পর পুষ্প অর্পনের মধ্যে দিয়ে জগধাত্রী দেবীর আরাধনা করলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ, এই দিন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই উদ্বোধন অনুষ্ঠান হয়,
এইদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেত্রী ভারতী ঘোষ বলেন যে ভাবে বাংলায় বিজেপির প্রভাব বাড়ছে এবং তৃণমূলের অন্দরে ক্রমশ ঘুন ধরেছে আগামী দিনে সব কিছুই বুঝতে পারবে সাধারণ মানুষ, সাধারণ মানুষ সব কিছুই বুঝে নিয়েছে আগামী ফোটে তার ফলস্বরূপ দেখতে পাবো আমরা।
এক কথায় বলা যেতে পারে মেলা খেলার মধ্য দিয়েও বিজেপির দলীয় প্রচার করতে মরিয়া বিজেপি নেতৃত্ব, এটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।



