জেলা

সেভ লাইফ ফাউন্ডেশন এর আয়োজনে আন্তর্জাতিক পুরুষ দিবস

এশিয়ার মুক্তি সূর্য ও আন্তর্জাতিক পুরুষ দিবস উপলক্ষে, হাওড়া জেলার বাগনান থানার, বাগনান স্টেশনের নিকট , সেভ লাইফ ফাউন্ডেশন এর আয়োজনে

আজকে আন্তর্জাতিক পুরুষ দিবস ও এশিয়ার মুক্তি সূর্য ভারতের প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর একশত তিন তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় ও ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,নিরাবতা পালন, ইন্দিরার কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হলো এছাড়াও আন্তর্জাতিক পুরুষ দিবসের তাৎপর্য তুলে ধরা হয়, এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের নাগরিক কৃষক ও শ্রমিক দের সম্বর্ধনা প্রদান করা হয় বলে জানান চন্দ্র নাথ বসু আমাদের প্রতিনিধিকে।

তিনি বলেন আমরা সারা বছর ধরে আমাদের সাধ্য মতো শিক্ষা সংস্কৃতি সচেতনতা মূলক ও দরিদ্রদের মধ্যে সেবা কর্ম করে আসছি, আজকে ইন্দিরা গান্ধীর একশত তিন তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে , আন্তর্জাতিক পুরুষ দিবস উপলক্ষে এলাকার বিশিষ্ট গুণীজনদের সম্বর্ধনা প্রদান করা হলো উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট গুণীজনরা।

Related Articles

Back to top button