আই সি আই ব্যাংকের এ টিএম আগুন লেগে পুড়ে যায়
নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর:- পূর্ব মেদিনীপুর জেলার মারিশদা থানার অন্তর্গত কালিনগর বাস স্ট্যান্ডে বৃহস্পতিবার গভীর রাত্রিতে
হটাৎ আগুন দেখা যায় ক্যালেন্ডার প্রিন্টিং এর দোকান এবং পাশে আই সি আই ব্যাংকের এ টিএম আগুন লেগে পুড়ে যায়, জানা গেছে মারিশদা থানার সিভিক ভলেন্টিয়ার কালিনগর বাসস্ট্যান্ডে ডিউটি চলাকালীন করে আগুন জ্বলতে দেখে ওই সিভিক ভলেন্টিয়ার।
দেখতে পেয়ে দোকান দারকে খবর দেন দোকানের মালিক অশ্বিনী কুমার মহত এসে দেখে দোকান দাও দাও করে আগুন জ্বলছে।সঙ্গে সঙ্গে দমকল কে ফোন করে জানান।
এরপর কাঁথি থেকে দমকল এসে ঘণ্টা খানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে, দোকানের জিনিসপত্র ১২ লক্ষ টাকার ক্যালেন্ডার যাবতীয় জিনিসপত্র পুড়ে যায়।
দমকল আগুন খতিয়ে দেখার চেষ্টা করছে। তবে দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লাগলেও লাগতে পারে। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।



