মুখ খুললেন না শুভেন্দু, স্মরণ সভা মঞ্চে শুধুই স্মৃতিচারণ
মহিষাদলঃ গোটা রাজ্যের মানুষের আজ নজর ছিল পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের দিকে। মন্ত্রিত্ব ছাড়ার পর আজ প্রথম পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল একটি স্মরণ সভা অনুষ্ঠানের উপস্থিত ছিলেন সদ্য প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী।
সকলের আশঙ্কা ছিল শুভেন্দু অধিকারী হয়তো এই মঞ্চ থেকে কোন রাজনীতির কথা বলবেন। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু একেবারে নিশ্চুপ। এড়িয়ে গেলেন রাজনীতির প্রসঙ্গ।
তবে তিনি ইঙ্গিত পূর্ণভাবে বলেন, ” আজকে আপনারা যেভাবে এসেছেন তাতে আমি সত্যিই অভিভূত। আগামীদিনের সংগ্রাম চরৈবেতি মন্ত্রে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এটা আমার বড় অনুপ্রেরণা। সমস্ত ব্যবস্থার ক্ষেত্রে শেষ কথা বলে জনগণ।
এটা আমাদের সংবিধান দিয়ে গেছে। তাই আমি জনগণের বিপুল ঢেউ কে সামনে রেখে আমি আমার দায় বদ্ধতা আছে সেই দায় বদ্ধতা পালনে আমি আপনাদের একজন বাংলা বাঙালির সেবক হিসেবে কাজ করে যাব এইটুকু প্রতিশ্রুতি আমি দিয়ে যেতে পারি”
এদিন প্রথমে শুভেন্দু অধিকারী এসে সদ্যপ্রয়াত স্বাধীনতা সংগ্রামী রনজিত বয়ালের ছবিতে মাল্যদান করেন। এরপর প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। তবে এদিনের অনুষ্ঠানে স্থানীয় তৃণমূল নেতৃত্ব কে দেখা পাওয়া যায়নি



