গ্রামের পাতায়

বিজেপি কর্মীর বাড়িতে হামলা

রাতের অন্ধকারে বিজেপি কর্মীর বাড়িতে হামলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ালো পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরে।

ভগবানপুর ১ ব্লকের মহম্মদপুর গ্রামের ঘটনা। হামলার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতকারীদের বিরুদ্ধে। ভগবানপুর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

কয়েকদিন আগে মহম্মদপুর গ্রাম পঞ্চায়েত এলাকার গোয়ালা পুকুর সভা করেছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আজ সে গোয়ালাপুকুরে পালটা সভা করছে তৃণমূল।

আর তার আগের রাতে মহম্মদপুর গ্রামের বিজেপি কর্মীর বাড়িতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ভগবানপুর এলাকায়।

Related Articles

Back to top button