গ্রামের পাতায়
পরিবেশ দূষণ বাতাসপুরে
রানা বৈদ্য, বাতাসপুর:পশ্চিমবঙ্গ সরকারের পরিবেশ দপ্তরের তরফ থেকে খড় বা নাড়া পোড়ানো আইনত নিষিদ্ধ করার পরেও কম্বাইন্ড হার্ভেস্টার দিয়ে ধান কাটার পরে মাঠে খড় ও নাড়া পুড়িয়ে দেওয়া হচ্ছে।
এই খড় বা নাড়া পুড়িয়ে দেওয়ার ফলে বহু ক্ষতি হয়ে থাকে পরিবেশের।এদিন বাতাসপুর রেলগেটের কাছে ধান কেটে নেওয়ার পর পড়ে থাকা খড় বা নাড়াতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
অন্যদিকে মসোড্ডা পেট্রোল পাম্পের কাছে রাস্তার ধারে থাকা জঙ্গলে কেউ বা কারা আগুন ধরিয়ে দেয়।ওই জঙ্গলের পাশেই ছিল ধানের জমি।ওই জমিতে ধান কাটার পর জমিতেই ছিল কাটা ধান।ওই রাস্তা দিয়ে আমোদপুর যাচ্ছিলেন সাঁইথিয়া থানার আধিকারিক নিলোৎপল মিশ্র ও দুই সিভিক ভলেন্টিয়ার।সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে প্রথমে লাঠি ও পড়ে জল ছিটিয়ে আগুন নিভিয়ে দেয়


