বসন্তিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বেহাল অবস্থায়
পূর্ব মেদিনীপুর জেলার দেশপ্রাণ ব্লকের বসন্তিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বেহাল অবস্থায় সাধারণ মানুষের নাকাল অবস্হা।
প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার, নার্স,স্বাস্থ্য কর্মীর অভাবে চিকিৎসা পরিষেবা ধুঁকছে। পরিকাঠামো র অভাব চিকিৎসা পরিষেবা সুনিশ্চিত করার পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। বর্তমান পরিকাঠামো মেরামত ও সংষ্কারের অভাবে হতশ্রী অবস্থায় পৌঁছেছে। স্বাস্থ্য কেন্দ্রের চারপাশে ঝোপঝাড় ও অাবর্জনা স্তূপীকৃত অবস্থায় রয়েছে।
বিশেষ করে প্রসূতি ওয়ার্ডের জানালা এবং বারান্দা পর্যন্ত অাগাছা ও ঝোপের বিস্তৃতি প্রসূতি মা ও সদ্যজাত শিশুদের নিরাপত্তা ও স্বাস্থ্য কে অরক্ষিত করে তুলেছে। রোগী র পরিজনদের হাহুতাশ করা ছাড়া কোন পথই নেই।নন্দীগ্রাম স্বাস্থ্য জেলা প্রশাসন কার্যতঃ কোমায় অাচ্ছন্ন। চিকিৎসা পরিষেবা র হাল ফেরানোর কোন উদ্যোগই নেই।দিন অানি দিন খাই র মত কোন রকমে চিকিৎসা পরিষেবা চালু অাছে।
সিপিঅাইএম নেতা তথা প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন রাজ্য সরকারের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কে ই-মেইল বার্তা পাঠিয়ে বসন্তিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসা পরিষেবা র হাল ফেরানো র দাবী জানিয়েছেন। সিপিঅাইএম নেতা মামুদ হোসেন বলেন রাজ্য সরকারের স্বাস্থ্য প্রশাসন ও চিকিৎসা পরিষেবা লাটে উঠার যোগাড়। প্রশাসন নির্বিকার ও কর্তৃপক্ষের কোন হেলদোল নেই। কাঁথি ও এগরা মহকুমা র স্বাস্থ্য পরিকাঠামো ও চিকিৎসা পরিষেবা উন্নীতকরণের লক্ষ্যে কাঁথি স্বাস্থ্য জেলা গঠনের দাবী জানিয়েছেন সিপিঅাইএম নেতা মামুদ হোসেন।


