গ্রামের পাতায়

ভগবানপুরে বিজেপির আর নয় অন্যায় কর্মসূচী

ভাতীয় জনতা পার্টি কাঁথি সাংগঠনিক জেলার ভগবানপুর ১ব্লকের পশ্চিম মন্ডলের দুটি কেন্দ্রের অন্তর্গত সমস্ত বুথের গৃহ সম্পর্ক অভিযান “আর নয় অন্যায়” কর্মসূচি অনুষ্ঠিত হয়। ভগবানপুরের কালুড়ভেড়ি ও হামিরপুর বুথে গৃহ সম্পর্ক অভিযান আর নয় অন্যায় কর্মসূচী হয়। ওই কর্মসূচীতে উপস্থিত হয় ভগবানপুর ১ পশ্চিম মণ্ডলের সভাপতি কৌশিক রায় এবং ভগবানপুর ১ ব্লক মণ্ডল সভাপতি স্বপন প্রধান সহ একাধিক কর্মী ও বিজেপি নেতৃত্বরা।

রাজ্যে যেভাবে বিজেপি কর্মীদের একের পর এক হত্যালীলা চলছে তাঁর বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে বর্তমান সরকারকে উপড়ে ফেলার সংকল্প নিয়ে ইতিমধ্যে ময়দানে নামে বিজেপি নেতৃত্বরা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ২১শের বিধানসভার প্রাক্কালে “দুয়ারে সরকার” নামে এক পন্থা চালু করেন, যেখানে সাধারণ মানুষ সমস্ত প্রকার সুযোগ সুবিধা বাড়ির কাছ থেকে পায় সেই ব্যবস্থা করেন। কিন্তু রাজ্য সরকারের এই পন্থাকে কটাক্ষ করে দুয়ারে চোর বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পাশাপাশি মানুষের কানে কানে মন্ত্রের মতো ছড়িয়ে দিচ্ছে বিজেপির কার্যকর্তারা।

তৃণমূল শাসকের একরাশ দুর্নীতির বিরুদ্ধে,একাধিক বিজেপি কর্মী খুনের প্রতিবাদে “আর নয় অন্যায় “কর্মসূচীর বার্তা পৌঁছে দিতে বুথ ভিত্তিক প্রতিটা বাড়িতে পৌঁছে যাচ্ছে বিজেপি। সেকারনে ভগবানপুর ১ব্লকের একাধিক গ্রাম পঞ্চায়েতে ইতিমধ্যে এই কর্মসূচী সেরে ফেলে বিজেপি। তাঁরা সাধারণ জনগণের হাতে আর নয় অন্যায়ের লিফলেট তুলে দেয়। আগামী বিধানসভা নির্বাচনে নতুন বিজেপি সরকার গড়ার লক্ষ্যে, প্রচারের মধ্য দিয়ে বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা।

পাশাপাশি এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলার সম্মানীয় জেলা নেতৃত্ববৃন্দ। উপস্থিত ছিলেন ভগবানপুর ১ পশ্চিম মন্ডলের মন্ডল সভাপতি এছাড়াও উপস্থিত ছিলেন শক্তিকেন্দ্রের অন্তর্গত সমস্ত বুথের বুথ সভাপতি সহ অন্যান্য নেতৃত্বরা। মণ্ডল সভাপতি স্বপন প্রধান বলেন হিংস্র সরকারকে উৎখাত করার সংকল্প নিয়ে আমরা প্রচারে নেমেছি, মানুষ আমাদের পাশে থেকেছে, এবং আগামীদিনেও থাকবে।

Related Articles

Back to top button