জেলা

শুভেন্দু ঘনিষ্ঠ নেতা তৃণমূল থেকে বহিষ্কার

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর:- বেশ কয়েক মাস ধরে প্রাক্তন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী কে নিয়ে রাজনৈতিক মহলের জল্পনা ছিল শীর্ষে, বর্তমান রাজনৈতিক জল্পনার মূল কর্ণধার হয়ে দাঁড়িয়ে ছিল শুভেন্দু অধিকারী, এরপরে শুভেন্দু অধিকারীর অবস্থান সম্পর্কে মুখ খুলে ছিলেন তাঁর ঘনিষ্ঠ নেতা কনিষ্ক পন্ডা, যা নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়ে গিয়ে ছিল রাজনৈতিক মহলে সেই চর্চার মাঝে শুভেন্দু অধিকারীর নিরাপত্তা নিয়ে মুখ খুলেছেন কনিষ্ক পন্ডা,

তিনি জানিয়ে ছিলেন শুভেন্দু অধিকারীর নিরাপত্তা নিয়ে রাজ্য পালের দ্বারস্থ হতে চলেছে অনুগামীরা অর্থাৎ প্রাক্তন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীর অনুগামীরা, যা নিয়ে রীতিমতো জল্পনার সৃষ্টি হয়েছিল রাজনৈতিক মহলে অব শেষে তৃণমূল থেকে বহিষ্কার করা হল প্রাক্তন পরিবহণমন্ত্রী অনুগামী ঘনিষ্ঠ নেতা কনিষ্ক পন্ডেকে, তৃণমূল দলীয় সূত্রে জানা গিয়েছে একের পর এক দল বিরোধী কাজ করায় তাকে বহিষ্কার করা হল তৃণমূল থেকে এমনটাই জানা গেছে রাজ্য তৃণমূল সূত্রে, জানিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা।

Related Articles

Back to top button