বিড়ি শ্রমিকদের জন্য ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র
কেন্দ্রীয় সরকারের শ্রমকল্যাণ দপ্তরের ঔদাসিন্যে বিড়ি শ্রমিকদের জন্য কাঁথি শহরের স্হায়ী ও ভ্রাম্যমাণ চিকিৎসা কল্যাণ কেন্দ্র নিজেই কোমায় অাচ্ছন্ন। হাজার হাজার বিড়ি শ্রমিকদের জন্য চিকিৎসা পরিষেবা,
গৃহনির্মাণ,ছেলে- মেয়েদের বৃত্তি প্রদান ইত্যাদি সুযোগ সুবিধা দেওয়ার কথা এই কেন্দ্র থেকে।ডাক্তার,নার্স,ডিসপেনসারি, কর্মীদের অভাবে বিড়ি শ্রমিকদের হয়রানির শেষ নেই।
নতুন বিড়ি শ্রমিক কার্ড প্রাপ্তি লটারীর টিকিট পাওয়ার সুযোগের সমান।সরকারী অ্যাম্বুলেন্স পড়ে পড়ে নষ্ট হচ্ছে। অথচ কেন্দ্রীয় সরকার বিড়ি শিল্প থেকে কোটি কোটি টাকা কর অাদায় করে।বিড়ি শ্রমিকদের কল্যাণের জন্য অাদায়কৃত কোটি কোটি টাকার সেশ শ্রমিক কল্যাণে ব্যবহৃত হচ্ছে না।বিড়ি শ্রমিকদের জন্য কাঁথি শহরের চিকিৎসা কল্যাণ ও পরিষেবা কেন্দ্র সুচারু ভাবে চালু করার দাবী জানিয়ে কেন্দ্রীয় সরকারের শ্রমকল্যাণ কমিশনার কে ই-মেইল বার্তা পাঠিয়েছেন সিপিঅাইএম নেতা তথা প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন।
প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন বলেন কেন্দ্রীয় সরকারের কৃষক,শ্রমিক ও জনবিরোধী নীতির জন্য দেশ অাজ গভীর সঙ্কটের মুখোমুখি দাঁড়িয়ে। বিশেষ করে কেন্দ্রীয় সরকার বাংলার উন্নয়নের প্রশ্নে বৈমাত্রেয় সূলভ মনোভাব পোষণ করে চলছে। কেন্দ্র সরকারের বঞ্চনার বিরুদ্ধে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ সংগ্রামে সামিল হওয়ার অাহ্বান জানান মামুদ হোসেন।


